কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন নগরী। আপনারা যারা ঢাকা টু কক্সবাজার ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের জন্য ঢাকা টু কক্সবাজার যাতায়াতের সবচেয়ে আরামদায়ক ও জনপ্রিয় মাধ্যম ট্রেন। আজকের আর্টিকেলে আমরা জানবো ঢাকা টু কক্সবাজার ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৬ এর সম্পূর্ণ হালনাগাদ তথ্য।
ঢাকা থেকে কক্সবাজার কোন ট্রেন কখন ছেড়ে যায়, কখন পৌছায়, কোন কোন স্টেশনে যাত্রাবিরতি করে, বিভিন্ন শ্রেণীর টিকিট ভাড়া, অনলাইনে ও সরাসরি স্টেশনে গিয়ে টিকেট কাটার নিয়ম সহ ট্রেনে কক্সবাজার ভ্রমণের বিস্তারিত তথ্য।

ঢাকা টু কক্সবাজার ট্রেনের নাম
বর্তমানে ৩ টি ট্রেন ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে নিয়মিত চলাচল করে। নিচে ট্রেনের নাম ও ট্রেন নাম্বার উল্লেখ করা হয়েছে।
- এক্সপ্রেস (ট্রেন নং ৮১৪)
- পর্যটক এক্সপ্রেস (ট্রেন নং ৮১৬)
- মহানগর এক্সপ্রেস (ট্রেন নং ৭২২)
ঢাকা টু কক্সবাজার ট্রেনের সময়সূচী ২০২৬
ঢাকা (কমলাপুর) থেকে কক্সবাজারগামী সকল ট্রেনের সময়সূচী ২০২৬ নিচে উল্লেখ করা হয়েছে। উক্ত সময়সূচী বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্ধারিত।
| ট্রেনের নাম | ছাড়ার সময় (ঢাকা) | পৌঁছানোর সময় (কক্সবাজার) | সাপ্তাহিক বন্ধ |
| কক্সবাজার এক্সপ্রেস (৮১৪) | রাত ১১:০০ মিনিট | সকাল ০৭:২০ মিনিট | সোমবার |
| পর্যটক এক্সপ্রেস (৮১৬) | সকাল ০৬:১৫ মিনিট | বিকাল ০২:৪০ মিনিট | বুধবার |
| মহানগর এক্সপ্রেস (৭২২) | রাত ০৮:৩০ মিনিট | সকাল ০৬:০০ মিনিট | রবিবার |
কক্সবাজার থেকে ঢাকা ট্রেনের ফেরার সময়সূচী
যারা কক্সবাজার ভ্রমণে গিয়ে ট্রেনে ঢাকা ফেরার কথা চিন্তা করছেন তাদের জন্য কক্সবাজার টু ঢাকা ট্রেনের সময়সূচী উল্লেখ করা হয়েছে।
| ট্রেনের নাম | ছাড়ার সময় (কক্সবাজার) | পৌঁছানোর সময় (ঢাকা) | সাপ্তাহিক বন্ধ |
| কক্সবাজার এক্সপ্রেস (৮১৩) | দুপুর ১২:৩০ মিনিট | রাত ০৯:০০ মিনিট | মঙ্গলবার |
| পর্যটক এক্সপ্রেস (৮১৫) | রাত ০৭:৪৫ মিনিট | ভোর ০৪:২০ মিনিট | বুধবার |
| মহানগর এক্সপ্রেস (৭২১) | সকাল ০৯:০০ মিনিট | ০৬:৩০ মিনিট | রবিবার |
ঢাকা টু কক্সবাজার ট্রেনের যাত্রাবিরতি স্টেশন
কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস ট্রেন ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে ঢাকা বিমানবন্দর স্টেশন ও চট্টগ্রাম স্টেশনে যাত্রাবিরতি করে। আপনি এই দুইটা স্টেশন থেকে সুবিধা মতো টিকেট কেটে ট্রেনে উঠতে পারবেন।
ঢাকা টু কক্সবাজার ট্রেনের ভাড়া কত ২০২৬
বাংলাদেশের বিভিন্ন রুটের ট্রেন ভাড়া খুবই সাশ্রয়ী। নিচে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্ধারিত ঢাকা টু কক্সবাজার ট্রেনের ভাড়ার তালিকা উল্লেখ করা হয়েছে।
| ট্রেনের আসন | ভাড়া (জনপ্রতি) |
| শোভন চেয়ার | ৭৫৪টাকা |
| স্নিগ্ধা (নন-এসি চেয়ার) | ১,৪৩৩ টাকা |
| এসি সিট | ১,৭২৮ টাকা |
| এসি বার্থ | ২,৬৪৪ টাকা |
বাংলাদেশ রেলওয়ে অনলাইন ই-টিকেট ওয়েবসাইট থেকে টিকিট বুকিং দিলে উল্লেখিত টিকিটের সাথে ২০ টাকা এবং AC_B/F_BERTH টিকিটের সাথে ৫০ টাকা বেডিং চার্জ যুক্ত হবে।ট্রেনের আসন শ্রেণী সম্পর্কে ধারণা
- শোভন চেয়ারঃ সাধারণ যাত্রীদের জন্য সবচেয়ে সাশ্রয়ী চেয়ার।
- স্নিগ্ধা (নন-এসি চেয়ার): উন্নত মানের আরামদায়ক নন-এসি চেয়ার।
- এসি সিটঃ এসি যুক্ত উন্নত মানের আরামদায়ক চেয়ার কিন্তু টিকিট বুকিং করা কষ্টকর, দ্রুত টিকিট শেষ হয়ে যায়।
- এসি বার্থঃ রাতের যাত্রার শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারবেন, খুবই আরামদায়ক বিছানা।
ঢাকা টু কক্সবাজার ট্রেন টিকেট কাটার নিয়ম
ঢাকা টু কক্সবাজার ট্রেনের টিকেট আপনি দুইভাবে কাটতে পারবেন। অনলাইনে এবং সরাসরি স্টেশনে গিয়ে। অনলাইনে ঢাকা টু কক্সবাজার রুটের টিকিট বুকিং করার কষ্টকর।
অনলাইনে টিকিট কাটার নিয়ম
অনলাইনে ঢাকা টু কক্সবাজার ট্রেনের টিকিট কাটার জন্য https://eticket.railway.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। টিকিট কাটার জন্য প্রথমে আপনার নাম, মোবাইল নাম্বার ও জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে একাউন্ট খুলতে হবে। এরপর,
- From: এখানে ঢাকা সিলেক্ট করুন।
- To: এখানে কক্সবাজার সিলেক্ট করুন।
- Date of Journey: যাত্রার তারিখ সিলেক্ট করুন।
- Choose Class: এখান থেকে সিট ক্লাস সিলেক্ট করুন।
- এরপর Search Trains অপশনে ক্লিক করুন।

এরপর আপনার যাত্রার তারিখ অনুযায়ী কক্সবাজার এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস ও মহানগর এক্সপ্রেস ট্রেনের আসন শ্রেণী বেছে নিতে হবে।
সিট সিলেক্ট করে Continue Purchase অপশনে ক্লিক করুন। আপনার মোবাইল নাম্বারে ৪ ডিজিটের কোড লিখে ভেরিফাই করুন। আপনার নাম ডিফল্ট ভাবে উল্লেখ করা থাকবে। Passenger Type অপশন থেকে কার জন্য টিকিট কাটছেন সেটা সিলেক্ট করুন।
মোবাইল ব্যাংকি বিকাশ, নগদ, রকেট বা ডেবিট/ক্রেডিট কার্ড সিলেট করে পেমেন্ট করুন। পেমেন্ট সম্পূর্ণ হলে ইমেইল নাম্বারে ট্রেনের টিকিট পাঠিয়ে দিবে। উক্ত টিকিটের অনলাইন কপি বা প্রিন্ট করে ট্রেনে যাত্রা করতে পারবেন।
স্টেশন থেকে ট্রেনের টিকিট কাটার নিয়ম
ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ঢাকা টু কক্সবাজার ট্রেনের টিকিট কাটতে পারবেন। এজন্য আপনাকে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হবে। সাধারণত ১০ দিন আগে ট্রেনের টিকিট ছাড়ে। বাংলাদেশের অন্যান্য রুটের তুলনায় ঢাকা-কক্সবাজা-ঢাকা রুটের ট্রেনের টিকেট পাওয়া কষ্টকর।
ঢাকা থেকে কক্সবাজার ট্রেন ভ্রমণের প্রস্তুতি ও করনীয়
- কমপক্ষে ১০ দিন আগে ট্রেনের টিকিট বুকিং করুন।
- ট্রেনে ভ্রমণে শারিরীক সমস্যা থাকলে প্রয়োজনীয় ঔষধ সাথে নিবেন।
- ট্রেনে খাবার জন্য শুকনো খাবার ও পানি সাথে নিবেন।
- ট্রেন ছাড়ার কমপক্ষে ১ ঘন্টা আগে স্টেশনে পৌঁছাবেন।
- টিকিট বুকিং করা জাতীয় পরিচয়পত্র সাথে রাখবেন।
- টিকিটের অনলাইন কপি ডাউনলোড করে ফোনে রাখুন বা টিকিট প্রিন্ট করে সাথে রাখুন।
- ট্রেনে বসে জালানার কাছে বসে মোবাইল ফোনে কথা বলবেন না।
- চলন্ত ট্রেনে জালানা দিয়ে হাত বাহিরে বের করবেন না।
FAQs
ঢাকা থেকে কক্সবাজার ট্রেনে যেতে কত সময় লাগে?
ঢাকা থেকে কক্সবাজার ট্রেনে যেতে ৮ ঘন্টা ৩০ মিনিট থেকে ৯ ঘন্টা ৩০ মিনিট পর্যন্ত সময় লাগে।
ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের টিকিট কত দিন আগে কেনা যায়?
ঢাকা টু কক্সবাজার সহ দেশের বিভিন্ন রুটের ট্রেনের টিকিট ১০ দিন আগে কেনা যায়। অনলাইন এবং সরাসরি স্টেশন থেকে টিকিট কাটতে পারবেন।
ঢাকা টু কক্সবাজার ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন কবে?
কক্সবাজার এক্সপ্রেস সাপ্তাহিক বন্ধের দিন মঙ্গলবার, পর্যটক এক্সপ্রেস সাপ্তাহিক বন্ধের দিন রবিবার ও মহানগর এক্সপ্রেস সাপ্তাহিক বন্ধের দিন রবিবার।
অনলাইন ট্রেনের টিকিট কাটতে কি কি তথ্য লাগে?
অনলাইনে ট্রেনের টিকিট কাটতে মোবাইল নাম্বার, নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নাম্বার ও ইমেইল নাম্বার প্রয়োজন হয়।
ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের টিকিট কোথায় পাওয়া যায়?
বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইট https://eticket.railway.gov.bd ও সরাসরি ঢাকার কমলাপুর স্টেশনে গিয়ে টিকিট কাটতে পারবেন।


