পর্যটক বাংলাদেশ

পর্যটক এক্সপ্রেস ট্রেন – সময়সূচী, টিকেট মূল্য, সাপ্তাহিক বন্ধ, সিট প্লান সহ বিস্তারিত তথ্য

পর্যটক এক্সপ্রেস ট্রেন

ঢাকা টু কক্সবাজার রুটে পর্যটক এক্সপ্রেস (Parjotak Express) একটি বিরতিহীন আন্তঃনগর ট্রেন। ২০২৪ সালের ১০ জানুয়ারি ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ট্রেনটি চালু হয়। এটি কক্সবাজার ভ্রমণে পর্যটকদের কাছে একটি আরামদায়ক, সাশ্রয়ী ও বিলাসবহুল ট্রেন।

পর্যটক এক্সপ্রেস ট্রেনটি সাপ্তাহিক বুধবার বাদে বাকি ৬ দিন নিয়মিত চলাচল করে। ট্রেনটি মাত্র ৮ ঘন্টা ২৫ মিনিটে ঢাকা থেকে যাত্রা শুরু করে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পৌঁছায়। হাই-স্পিড ও আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত আন্তঃনগর ট্রেনটি প্রতিদিন ৫৮৬ কিলোমিটার পথ পাড়ি দেয়।

আজকের আর্টিকেলে আমরা জানবো পর্যটক এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকেট মূল্য, সাপ্তাহিক বন্ধ, সিট প্লান, কোন কো স্টেশনে থামে, ট্রেন এখন কোথায় আছে সহ বিস্তারিত তথ্য।

পর্যটক এক্সপ্রেস ট্রেনের সময়সূচী (আপডেট ২০২৬)

পর্যটক এক্সপ্রেস (ট্রেন নম্বর ৮১৫) ঢাকা থেকে কক্সবাজার সময়সূচী নিচে উল্লেখ করা হয়েছে। উক্ত সময়সূচী বাংলাদের রেলওয়ে কর্তৃক নির্ধারিত।

স্টেশন নামছাড়ার সময়পৌঁছানোর সময়গন্তব্য
ঢাকা (কমলাপুর)সকাল ০৬:১৫ মিনিটদুপুর ০২:৪০ মিনিটকক্সবাজার
চট্টগ্রাম (যাত্রাবিরতি)সকাল ১১:২০ মিনিটদুপুর ০২:৪০ মিনিটকক্সবাজার

পর্যটক এক্সপ্রেস (ট্রেন নম্বর ৮১৬) কক্সবাজার থেকে ঢাকা সময়সূচী নিচে উল্লেখ করা হয়েছে। উক্ত সময়সূচী বাংলাদের রেলওয়ে কর্তৃক নির্ধারিত।

স্টেশন নামছাড়ার সময়পৌঁছানোর সময়গন্তব্য
কক্সবাজাররাত ০৮:০০ মিনিটভোর ০৪:৩০ মিনিটঢাকা
কক্সবাজার টু ঢাকারাত ০৮:০০ মিনিটরাত ১১:৫০ মিনিটচট্টগ্রাম

পর্যটক এক্সপ্রেস সাপ্তাহিক বন্ধ কবে

পর্যটক এক্সপ্রেস ট্রেনটি সাপ্তাহিক বন্ধের দিন প্রতি বুধবার। বুধবার বাদে বাকি ৬ দিন নিয়মিত ঢাকা কক্সবাজার রুটে চলাচল করে।

পর্যটক এক্সপ্রেস টিকেট মূল্য (আপডেট ২০২৬)

বর্তমানে ট্রেনে শোভন চেয়ার, স্নিগ্ধা, এসি সিট ও এসি বার্থ যুক্ত আছে। নিচে ঢাকা টু কক্সবাজার টু ঢাকা টিকেট মূল্য উল্লেখ করা হয়েছে।

ঢাকা থেকে কক্সবাজার

ট্রেন রুটশোভন চেয়ারস্নিগ্ধাএসি সিটএসি বার্থ
ঢাকা টু কক্সবাজার৭৫৪ টাকা১,৪৪৩ টাকা১,৭২৮ টাকা–
কক্সবাজার টু ঢাকা৭৫৪ টাকা১,৪৪৩ টাকা–২,৬৪৪ টাকা

চট্টগ্রাম থেকে কক্সবাজার

ট্রেন রুটশোভন চেয়ারস্নিগ্ধাএসি সিটএসি বার্থ
চট্টগ্রাম টু কক্সবাজার২৬৪ টাকা৫০১ টাকা৬০২ টাকা–
কক্সবাজার টু চট্টগ্রাম২৬৪ টাকা৫০১ টাকা৬০২ টাকাএসি বার্থ ৯৪৯ টাকা
বাংলাদেশ রেলওয়ে অনলাইন ই-টিকেট ওয়েবসাইট থেকে টিকিট বুকিং দিলে উল্লেখিত টিকিটের সাথে ২০ টাকা এবং AC_B/F_BERTH টিকিটের সাথে ৫০ টাকা বেডিং চার্জ যুক্ত হবে।

পর্যটক এক্সপ্রেস ট্রেন কোন কোন স্টেশনে থামে

পর্যটক এক্সপ্রেস ট্রেন ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে যাত্রা শুরে করে ঢাকা বিমানবন্দর স্টেশন ও চট্টগ্রাম স্টেশনে যাত্রাবিরতি করে কক্সবাজার পৌঁছায়।

রুটঃ ঢাকা (কমলাপুর) – ঢাকা (বিমানবন্দর) – চট্টগ্রাম – কক্সবাজার।

আবার কক্সবাজার রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে চট্টগ্রাম স্টেশনে যাত্রাবিরতি করে ঢাকা কমলাপুর রেলস্টেশন পৌঁছায়।

রুটঃ কক্সবাজার রেলস্টেশন – চট্টগ্রাম রেলস্টেশন – ঢাকা (কমলাপুর) রেলস্টেশন।

পর্যটক এক্সপ্রেস ট্রেন নম্বর কত

  • পর্যটক এক্সপ্রেস ট্রেন নম্বর ৮১৫ (ঢাকা থেকে কক্সবাজার)
  • পর্যটক এক্সপ্রেস ট্রেন নম্বর ৮১৬ (কক্সবাজার থেকে ঢাকা।

পর্যটক এক্সপ্রেস আসন বিন্যাস

পর্যটক এক্সপ্রেস ট্রেনে মোট আসন/সিট ৮৮৪ টি এবং মোট কোচ ১৯ টি।

পর্যটক এক্সপ্রেস সিট প্লান

ঢাকা কক্সবাজার ঢাকা রুটে নিয়মিত চলাচলকারী পর্যটক এক্সপ্রেস ট্রেন নস্বর ৮১৫/৮১৬ সিট শোভন চেয়ার, স্নিগ্ধা (নন-এসি/এসি চেয়ার), এসি সিট ও এসি বার্থ।

পর্যটক এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটার নিয়ম

পর্যটক এক্সপ্রেস ট্রেন সহ দেশের যেকোনো রুটের টিকিট কাটতে সরাসরি স্টেশনে উপস্থিত হয়ে বা ঘরে বসে অনলাইন কাটতে পারবেন।

স্টেশন থেকে ট্রেনের টিকিট কাটার নিয়ম

ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে পর্যটক এক্সপ্রেস  ট্রেনের টিকিট কাটতে পারবেন। এজন্য আপনাকে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হবে। সাধারণত ১০ দিন আগে ট্রেনের টিকিট ছাড়ে।

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম

অনলাইনে পর্যটক এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটার জন্য https://eticket.railway.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। টিকিট কাটার জন্য প্রথমে আপনার নাম, মোবাইল নাম্বার ও জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে একাউন্ট খুলতে হবে। এরপর,

  • From: এখানে ঢাকা সিলেক্ট করুন।
  • To: এখানে কক্সবাজার সিলেক্ট করুন।
  • Date of Journey: যাত্রার তারিখ সিলেক্ট করুন।
  • Choose Class: এখান থেকে সিট ক্লাস সিলেক্ট করুন।
  • এরপর Search Trains অপশনে ক্লিক করুন।

এরপর আপনার যাত্রার তারিখ অনুযায়ী পর্যটক এক্সপ্রেস ট্রেনের আসন শ্রেণী বেছে নিতে হবে।

সিট সিলেক্ট করে Continue Purchase অপশনে ক্লিক করুন। আপনার মোবাইল নাম্বারে ৪ ডিজিটের কোড লিখে ভেরিফাই করুন। আপনার নাম ডিফল্ট ভাবে উল্লেখ করা থাকবে। Passenger Type অপশন থেকে কার জন্য টিকিট কাটছেন সেটা সিলেক্ট করুন।

মোবাইল ব্যাংকি বা ডেবিট/ক্রেডিট কার্ড সিলেট করে পেমেন্ট করুন। পেমেন্ট সম্পূর্ণ হলে ইমেইল নাম্বারে ট্রেনের টিকিট পাঠিয়ে দিবে। উক্ত টিকিটের অনলাইন কপি বা প্রিন্ট করে ট্রেনে যাত্রা করতে পারবেন।

FAQs

পর্যটক এক্সপ্রেস ট্রেন এখন কোথায় কিভাবে জানবো?

পর্যটক এক্সপ্রেস ট্রেনের বর্তমান লোকেশন জানতে বা ট্রেন কোথায় আছে দেখতে Trainkothai এই ওয়েবসাইট ভিজিট করুন।

পর্যটক এক্সপ্রেস ট্রেনের স্টপেজ?

ঢাকা – বিমানবন্দর – চট্টগ্রাম – কক্সবাজার।

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top