আপনি ট্রেন ভ্রমণের জন্য অনলাইন বা রেলস্টেশন থেকে টিকিট ক্রয় করছেন কিন্তু কোনো কারণে আপনার ট্রেন ভ্রমণ করা হচ্ছে না? তাহলে চিন্তার কোনো কারণ নেই, বাংলাদেশ রেলওয়ে কর্তৃক ক্রয়কৃত ট্রেনের টিকেট রিফান্ড (Train ticket refund) করার সিস্টেম রয়েছে। টিকিট ফেরত দেওয়ার সময় নিদিষ্ট পরিমান অর্থ কেটে নিবে রেলওয়ে কর্তৃপক্ষ। তাহলে চলুন আজকের আর্টিকেলে আমরা জানবো অনলাইনে ট্রেনের টিকিট ফেরত দেওয়ার নিয়ম সহ বিস্তারিত তথ্য।
অনলাইনে ট্রেনের টিকিট ফেরত দেওয়ার নিয়ম 2026
অনলাইন যে একাউন্ট থেকে আপনি ট্রেনের টিকিট ক্রয় করছেন সেই একাউন্টে পার্চেজ হিস্ট্রি থাকে। সেখান থেকে আপনি জানতে পারবেন কতগুলো টিকিট আপনি ক্রয় করছেন।
পার্চেজ হিস্ট্রির ডানপাশে “ক্যানসেল” অপশনে ক্লিক আপনি দেখতে পাবেন কত টাকা ট্রেনের টিকিট বাবদ ফেরত পাবেন।
ক্যানসেল করার সাথে সাথে আপনি ট্রেনের টিকেট রিফান্ড করার টাকা ফেরত পাবেন না। আপনার পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সর্বোচ্চ ৮ দিনের মধ্যে টাকা ফেরত পাবেন।
৮ দিনের মধ্যে যদি টাকা ফেরত না পান তাহলে বিস্তারিত তথ্য সহ support@eticket.railway.gov.bd মেইলে অভিযোগ করুন। ৭ দিনের মধ্যে মেইলের উত্তর পেয়ে যাবেন।
ট্রেনের টিকেট রিফান্ড পলিসি

- বাংলাদেশ রেলওয়ে E-ticket railway ওয়েবসাইট, Rail Sheba অ্যাপ অথবা সরাসরি স্টেশন থেকে ট্রেনের টিকিট ক্রয় করলে রিফান্ড করতে পারবেন।
- ট্রেন ভ্রমণের ৪৮ ঘন্টা আগে টিকিট ফেরত দিলে এসি ক্লাস ৪০ টাকা পরিষেবা চার্জ, প্রথম শ্রেণী ৩০ টাকা পরিষেবা চার্জ, অন্যান্য শ্রেণী ২৫ টাকা পরিষেবা চার্জ কেটে নিবে।
- অগ্রিম ঈদের টিকিট ফেরতযোগ্য নয়।
- যাত্রা শুরুর ৪৮ ঘন্টা পূর্বে টিকিট ফেরত দেওয়া হলে টিকিটের ভাড়ার ৪০ টাকা অথবা ১০% এই দুইটার মধ্যে যেটা বেশি তা কেটে নেওয়া হবে।
- ৪৮ ঘন্টার কম এবং ২৪ ঘন্টার বেশি হলে টিকিট মূল্য থেকে ২৫% কেটে নেওয়া হবে।
- ২৪ ঘন্টার কম এবং ১২ ঘন্টার বেশি হলে টিকিট মূল্য থেকে ৫০% কেটে নেওয়া হবে।
- ১২ ঘন্টার কম এবং ৬ ঘন্টার বেশি হলে টিকিট মূল্য থেকে ৭৫% কেটে নেওয়া হবে।
- ৬ ঘন্টার কম হলে টিকিট ফেরত নেওয়া হবে না।
- অনলাইন রেলওয়ে টিকিট কেনার ক্ষেত্রে পরিষেবা চার্জ অ-ফেরতযোগ্য হবে।
- রেলওয়ে স্টেশন থেকে টিকেট ক্রয় করলে স্টেশনে গিয়ে টিকেটের কপি এবং অরিজিনাল আইডি কার্ড সাথে নিয়ে রিফান্ড করতে হবে।
অনলাইনে ট্রেনের টিকিট ফেরত দেওয়ার বিষয় জানতে লিংক ভিজিট করুন।


