পর্যটক বাংলাদেশ

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম ২০২৬

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম

দেশের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতের সবচেয়ে আরামদায়ক, নিরাপদ ও সাশ্রয়ী মাধ্যম ট্রেন। কিন্তু ট্রেনের টিকিট কাটতে গেলে রেলস্টেশনে ঘন্টার পর ঘন্টা লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় এবং দুর্ভোগ পোহাতে হয়। যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ অনলাইনে ট্রেনের টিকিট কাটার সিস্টেম চালু করেছে। আজকের আর্টিকেলে আমরা জানবো অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম সহ বিস্তারিত তথ্য।

বাংলাদেশ রেলওয়ে ১৯৯৪ সালে কম্পিউটার ভিত্তিক ট্রেনের টিকিট সিস্টেম চালু করে। বর্তমানে প্রতিদিন ৯০ হাজার ও মাসে ২৭ লাখের বেশি ট্রেনের টিকিট অনলাইনে ইস্যু করা হয়। মোট টিকিটের ৯০ শতাংশ অনলাইনে কাটতে পারবেন। বর্তমানে ৭৭ টি রেলস্টেশনে ১০৪ টি আন্তঃনগর ট্রেনের অনলাইন টিকিট ইস্যু করা হচ্ছে।

বর্তমানে সহজ-সিনেসিস-ভিনসেন জেভি যৌথভাবে অনলাইনে ট্রেনের টিকিটিং সিস্টেম পরিচালনা করছে। এই সিস্টেমে বাংলাদেশ রেলওয়ে ই-টিকিটিং ওয়েবসাইট ও রেল সেবা অ্যাপ থেকে অনলাইনে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম ২০২৬

অনলাইনে ট্রেনের টিকিট কাটার জন্য আপনাকে প্রথমে বাংলাদেশ রেলওয়ে ই-টিকিট https://eticket.railway.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং অনলাইন টিকিট কাটার জন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। আগেই রেজিষ্ট্রেশন করা থাকলে লগইন করতে হবে।

রেজিষ্ট্রেশন করার নিয়ম

স্মার্টফোন বা কম্পিউটার থেকে Bangladesh Railway E-ticketing ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করতে পারবেন। এজন্য eticket.railway.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে উপরে ডানপাশে Register অপশনে ক্লিক করুন।

এখানে আপনার নাম, মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্র নাম্বার ও জন্ম তারিখ লিখে I’m not a robot টিক চিহ্ন দিয়ে Verify অপশনে ক্লিক করুন।

কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার প্রদান করা মোবাইল নাম্বারে ছয় ডিজিটের ভেরিফিকেশন কোড পাঠাবে। উক্ত কোড লিখে Continue অপশনে ক্লিক করলে আপনার রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

অনলাইনে ট্রেনের টিকিট কাটার সময়

সাধারণত ট্রেন যাত্রার ১০ দিন আগে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। দেশের পশ্চিমাঞ্চালের ট্রেনগুলোর অনলাইন টিকিট প্রতিদিন সকাল ০৮:০০ মিনিটে এবং পূর্বাঞ্চলের ট্রেনগুলোর অনলাইন টিকিট দুপুর ০২:০০ মিনিটে বাংলাদেশ রেলওয়ে ই-টিকিট ওয়েবসাইট ও রেল সেবা অ্যাপে উন্মুক্ত করা হয়।

আপনি অনলাইনে ট্রেনের টিকিট কাটতে চাইলে নিদিষ্ট সময়ে বাংলাদেশ রেলওয়ে ই-টিকিট ওয়েবসাইট ও রেল সেবা অ্যাপে প্রবেশ করুন।

অনলাইনে ট্রেনের টিকিট বুকিং করার নিয়ম

অনলাইনে ট্রেনের টিকিট বুকিং করার জন্য বাংলাদেশ রেলওয়ে eticket.railway.gov.bd ওয়েবসাইট অথবা রেল সেবা অ্যাপে প্রবেশ করুন।

  • From: যাত্রা শুরুর স্থান সিলেক্ট করুন।
  • To: কোথায় যেতে চাচ্ছেন সিলেক্ট করুন।
  • Date of Journey: যাত্রার তারিখ সিলেক্ট করুন।
  • Choice Class: সিট ক্লাস সিলেক্ট করুন।
  • শেষে SEARCH TRAINS অপশনে ক্লিক করুন।

আপনার সময় অনুযায়ী পছন্দসই ট্রেন থেকে সিট বুকিং করুন।

একজন যাত্রী তার নিজের প্রোফাইল থেকে সর্বোচ্চ ৪ টি টিকিট ক্রয় করতে পারবেন। তবে টিকেটে অবশ্যই সহযাত্রীদের নাম, মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্র নাম্বার ইনপুট করতে হবে।

পছন্দসই ফাঁকা সিটগুলো থেকে সিট সিলেক্ট করুন। সিট সিলেক্ট করার পর ডানপাশে টিকিট মূল্য, যাত্রার স্টেশন ও সময়সূচী দেখতে পাবেন। এরপর CONTINUE PURCHASE অপশনে ক্লিক করুন।

আপনার মোবাইল নাম্বার ৪ ডিজিটের ভেরিফিকেশন কোড পাঠাবে। উক্ত কোড লিখে Verify করুন।

ট্রেনের একাধিক টিকিট কাটতে হলে যাত্রীর ধরণ ও নাম লিখতে হবে। এরপর মোবাইল ব্যাংকি বা ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট মেথড সিলেক্ট করে CONFIRM PURCHASE অপশনে ক্লিক করুন।

পেমেন্ট সম্পূর্ণ হলে আপনার ই-মেইলে ই-টিকিট অথবা পিডিএফ ফাইল পাঠিয়ে দিবে। অনলাইন টিকেটের মূল্য পরিশোধ করার ৩০ মিনিটের মধ্যে আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার টিকেট সফলভাবে নিশ্চিত করা হয়েছে।

এরপর Print your ticket now অপশনে ক্লিক করে টিকেট প্রিন্ট অথবা ডাউনলোড করে নিতে পারেন। এছাড়া অনলাইন টিকেটের পিডিএফ ফাইল দেখিয়ে ট্রেনে যাত্রা করতে পারবেন।

অনলাইনে ট্রেনের টিকিট চেক করার নিয়ম

স্টেশন থেকে বা অনলাইনে ট্রেনের টিকিট কাটার পর নিশ্চিত হওয়ার জন্য অনলাইনে ট্রেনের টিকিট চেক করতে পারবেন। এজন্য বাংলাদেশ রেলওয়ে E-ticket Railway ওয়েবসাইট বা Rail Sheba App এ প্রবেশ করুন। এরপর আপনার একাউন্ট লগইন করুন।

ডানপাশে উপরের মেনু থেকে Verify Ticket অপশনে ক্লিক করুন। online Ticket অথবা Counter Ticket থেকে আপনার টিকেট সিলেক্ট করুন। টিকিটে উল্লেখ করা PNR/Ticket Number লিখুন। ক্যাপচা পূরণ করে VEERY TICKET অপশনে ক্লিক করলে টিকিট চেক করে দেখতে পারবেন।

কিভাবে ট্রেনের সময়সূচী জানবো

বাংলাদেশ রেলওয়ে কর্তৃক ট্রেনের সময়সূচী ও রুট জানতে E ticket Railway ওয়েবসাইটে প্রবেশ করে উপরের ডানপাশে Train Information অপশনে ক্লিক করুন।

এরপর Select Your Preferred Train অপশন থেকে ট্রেন সিলেক্ট করলে ট্রেনের সময়সূচী ও রুট সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

অনলাইনে ট্রেনের টিকিট ফেরত দেওয়ার উপায়

অনলাইন বা স্টেশন থেকে ট্রেনের টিকিট কাটার পর উক্ত টিকিট রিফান্ড করতে পারবেন। এর জন্য আপনার টিকিট মূল্য থেকে নিদিষ্ট চার্জ কেটে নেওয়া হবে। অনলাইনে ট্রেনের টিকিট ফেরত দেওয়া নিয়ম জানতে আর্টিকেলটি পড়ুন।

ট্রেনের অনলাইন টিকিট সম্পর্কিত যোগাযোগ

ট্রেনের অনলাইন টিকিট সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন তাদের অফিসিয়াল ওয়েবসাইট এই ঠিকানায়।

FAQs

অনলাইনে পেমেন্ট ব্যার্থ হয়েছে কিন্তু টাকা কেটে নিছে কিভাবে টাকা ফেরত পাবো?

অনলাইনে ট্রেনের টিকিট ক্রয় করার জন্য পেমেন্ট করছেন কিন্তু পেমেন্ট ব্যার্থ হয়েছে টাকা কেটে নিছে। চিন্তার কোনো কারণ নেই ৮ দিনের মধ্যে টাকা ফেরত পাবেন।

কত দিন আগে অনলাইনে ট্রেনের কাটা যায়?

সাধারণত ১০ দিন আগে ট্রেনের টিকিট অনলাইন ছাড়ে। আপনার ১০ দিন আগে অনলাইনে ট্রেনের টিকিট কাটতে পারবেন।

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top