ড্রিমল্যান্ড পার্ক সিলেট (Dreamland Park Sylhet) শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে জকিগঞ্জ রোড়ে গোলাপগঞ্জ উপজেলার হিলালপুরে অবস্থিত। প্রায় ১০০ একর জায়গার উপর ড্রিমল্যান্ড ওয়াটার পার্কটি সিলের একটি জনপ্রিয় বিনোদন পার্ক। ২০০২ সালের ১৯ জানুয়ারি ৪০ বিঘা জায়গায় উপর ড্রিমল্যান্ড পার্ক প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময় আরো ৬০ বিঘা জায়গা সংযুক্ত করা হয়। ছোট-বড় সব বয়সী মানুষের বিনোদনের জন্য বিভিন্ন আয়োজন ও নানা ধরনের রাইডস আছে।
পার্কের প্রবেশ পথে মোঘল ঐতিহ্যে নির্মান করা হয়েছে একটি প্রবেশদ্বার। ভেতরে প্রাকৃতিক সৌন্দর্য্যের সাথে আধুনিক রাইড সমন্বয় করা হয়েছে, যা পার্কে ঘুরতে আসা দর্শনার্থীদের মুগ্ধ করে। বিনোদনের জন্য পার্কে রয়েছে ২৫+ রাইড, আন্তর্জাতিক মানের বৃহত্তর ওয়বেপুল, ওয়াটার রাইড ও গানের তালে তালে জলরাশির নৃত্য।
এছাড়া ছবি তোলার জন্য বিভিন্ন স্পট, ফুল বাগান, বসার বেঞ্চ, দোলনা, পিকনিক স্পট, কিডস জোন ও খেলার মাঠ।
ড্রিমল্যান্ড পার্কের রাইড সমূহ
মেরী গো রাউন্ড, স্কাই ট্রেন, বাম্পার কার, বাম্পার বোট, রোলার কোস্টার, ফেরীস হুইল, ভিডিও গেমস, গেম অফ ডেনজার, মিউজিক্যাল ফাউন্টেন, টাইফুন টানেল, ওয়েব পুল, কিডস পুল, যাম্প স্লাইডার, ফ্যামিলি স্লাইডার, মাল্টি লেন স্লাইডার, জাায়ান্ট উটল, মিনি ট্রেন, প্যারাটরুপার, বোড রাইড, নাইনডি মুভিসহ বিভিন্ন ধরনের রাইড।
এসব রাইডগুলোর মধ্যে অধিকাংশ রাইডে টিকিট কেটে চড়তে হয়।
ড্রিমল্যান্ড পার্ক সিলেট সময়সূচি ও প্রবেশ মূল্য
ড্রিমল্যান্ড পার্ক সপ্তাহের সাতদিন খোলা থাকে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। ড্রিমল্যান্ড পার্কের প্রবেশ মূল্য ১৫০ টাকা, ওয়াটার পার্কের প্রবেশ মূল্য ৬০০ টাকা এবং ছোট ৫০০ টাকা।
এছাড়া পার্কে প্রবেশের জন্য ৩টি টিকেট প্যাকেজ রয়েছে।
| প্যাকেজ-১ মূল্য ২৯০ টাকা | প্রবেশ + ৩টি রাইড। 3D মুভি + সুপার চেয়ার + ভাইকিং বোট + ভেজিটেবল রোল + ২০০ মিঃ লিঃ পানির বোতল। |
| প্যাকেজ-২ মূল্য ৩৩০ টাকা | প্রবেশ + ২টি রাইড + স্কাই ট্রেইল + 3D মুভি + ডিম-স্যান্ডউইচ + ২০০ মিঃ লিঃ পানির বোতল। |
| প্যাকেজ-৩ মূল্য ২৭০ টাকা | প্রবেশ + ২টি রাইড + 3D মুভি + প্যারাটুপার + ডিম-স্যান্ডউইচ + ২০০ মিঃ লিঃ পানি। |
ড্রিমল্যান্ড এমিউজমেন্ট ও ওয়াটার পার্কের যোগাযোগ তথ্য
- যোগাযোগ ফোন নাম্বারঃ 0821-840727, 0821-842056
- মোবাইল নাম্বারঃ 01976-000463
- ইমেইলঃ
- ওয়েবসাইট | ফেসবুক পেজ
ড্রিমল্যান্ড পার্ক সিলেট কিভাবে যাবেন
ড্রিমল্যান্ড এমিউজমেন্ট ও ওয়াটার পার্ক যেতে হলে প্রথমে আপনাকে সিলেট আসতে হবে। ঢাকা থেকে বাস, ট্রেন ও বিমানে সরাসরি সিলেট আসতে পারবেন।
বাসে ঢাকা থেকে সিলেটঃ ঢাকার সায়েদাবাদ, মহাখালী বা ফকিরাপুল বাস টার্মিনাল থেকে লন্ডন এক্সপ্রেস, মামুন পরিবহন, হানিফ পরিবহন, এনা পরিবহন, বিলাস পরিবহন, সোহাগ পরিবহন, শ্যামলী পরিবহন সহ সিলেটগামী যেকোনো পরিবহনে চড়ে সরাসরি সিলেট যেতে পারবেন। যেতে সময় লাগবে ৫-৬ ঘন্টা, ভাড়া নন-এসি ৮০০ টাকা, এসি ১,১০০ টাকা এবং স্লিপার ১,৫০০ টাকা।
ট্রেনে ঢাকা থেকে সিলেটঃ ঢাকার কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশন থেকে উপবন এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস ও জয়ন্তিকা এক্সপ্রেস সিলেট যায়। সিট ভেদে ভাড়া ৪১০-১,৪৬৫ টাকা। অনলাইনে ট্রেনের টিকিট পেয়ে যাবেন। পারাবত এক্সপ্রেস সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার।
বিমানে ঢাকা থেকে সিলেটঃ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট ওসমানী বিমানবন্দর সরাসরি বিমানে যেতে পারবেন। প্রতিদিন ঢাকা থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স, এয়ার অ্যাস্ট্রা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ বেশ কয়েকটি বিমান সিলেট যাতায়াত করে। বিমান ভাড়া সিট ক্লাস ভেদে ৩৯০০-৫,০০০ টাকা পর্যন্ত। যেতে সময় লাগে প্রায় ৫০ মিনিট।
সিলেট থেকে ড্রিমল্যান্ড পার্ক যাওয়ার উপায়
সিলেটের কদমতলী পয়েন্ট থেকে লোকাল বাস বা সিলেট-জকিগঞ্জ রুটে চলাচলকারী বাসে চড়ে ড্রিমল্যান্ড পার্কে যেতে পারবেন। জনপ্রতি বাস ভাড়া ১৫ টাকা। এছাড়া সিলেট শহরের যেকোনো স্থান থেকে সিএনজি, অটোরিকশা বা প্রাইভেট কারে চড়ে সরাসরি পার্কে যেতে পারবেন। লোকাল সিএনজি ভাড়া ২৫ টাকা।
কোথায় থাকবেন
সিলেট দরগা গেইট, আম্বরখানা পয়েন্ট, উপশহর, লালা বাজার এলাকায় বিভিন্ন মানের হোটেল ও গেস্ট হাউজ আছে। ভাড়া ৫০০ থেকে ১,৫০০ টাকা। এছাড়া সিলেট শহরের গুলশান, দরগাহ গেইট, কায়কোবাদ, হোটেল হিল টাউন ইত্যাদি হোটেল আপনার বাজেট অনুযায়ী থাকতে পারবেন।
কোথায় খাবেন
সিলেটের জিন্দাবাজার এলাকায় পাঁচ ভাই রেস্তোরাঁ ও পানসী রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের খাবার খেতে পারবেন। পানসী রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের ভর্তার স্বাদ অবশ্যই নিবেন। এছাড়া সিলেটের লোকাল হোটেল থেকে কম খরচে খাবার খেতে পারেন।


