সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন ও বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র। সুন্দরবনের আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার, যা বাংলাদেশ ও ভারতের মধ্যে রয়েছে। ১৯৯৭ সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি দিয়েছে। রয়েল বেঙ্গল টাইগার (বাঘ), চিত্রা হরিণ, কুমির, সাপসহ বিচিত্র নানা প্রজাতির পাখি ও প্রাণীর আবাসস্থল সুন্দরবন। সুন্দরবনের বৈচিত্র্যময় দেখতে প্রতিবছর দেশি-বিদেশি লাখ লাখ পর্যটক শীপে সুন্দরবন ভ্রমণ করেন।
সুন্দরবনের বিস্ময়কর সৌন্দর্য উপভোগ করার জন্য বাংলাদেশের অনেক ট্যুর অপারেটর বিলাসবহুল লঞ্চ/জাহাজে সুন্দরবন ট্যুর প্যাকেজ অফার করে। আপনি যদি বন্ধু-বান্ধব বা ফ্যামেলি নিয়ে রিলাক্স সুন্দরবন ট্যুর দিতে চান তাহলে পর্যটক বাংলাদেশ এর সুন্দরবন ট্যুর প্ল্যান ও প্যাকেজ বেছে নিতে পারেন। আমাদের অভিজ্ঞ ট্যুর গাইড দীর্ঘ ১১ বছর ধরে অভিজ্ঞতার সাথে সুন্দরবন ট্যুর সফলভাবে পরিচালনা করে আসতেছে।
পর্যটক বাংলাদেশের বিভিন্ন ক্যাটাগরির সুন্দরবন ট্যুর প্যাকেজ রয়েছে। আপনার পছন্দসই ট্যুর প্যাকেজ বেছে নিতে পারেন – ইকোনমিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম ও রিলাক্স ট্যুর প্যাকেজ। কর্পোরেট ফ্যামেলি ট্যুরের ক্ষেত্রেও দেশ-বিদেশের শীর্ষস্থানীয় মাল্টিন্যাশনাল হাউজগুলো আমাদের উপর ভরসা রেখেছে।
সুন্দরবন ট্যুর প্যাকেজ (Sundarban Tour Package)
কাপল, ফ্যামেলি ও করপোরেট গ্রুপের কথা বিবেচনা করে পর্যটক বাংলাদেশ এর বেশ কয়েকটি ভিন্ন ভিন্ন সুন্দরবন ট্যুর প্যাকেজ রয়েছে। সর্বনিন্ম ২ জন হলে প্রতি সপ্তাহে দুইটি শিডিউলে প্রথমটি শুক্র-শনি-রবি এবং দ্বিতীয়টি মঙ্গল-বুধ-বৃহস্পতি যেতে পারবেন।
| সুন্দরবন ট্যুর প্যাকেজ | টাকা/খরচ |
| নন-এসি ট্যুরিস্ট শিপ কাপল ও টুইন কেবিন। ফ্যামেলি ও করপোরেট গ্রুপের জন্য উপযোগী। | জনপ্রতি ৯,৫০০ টাকা। |
| নন-এসি ট্যুরিস্ট শিপ কাপল ও টুইন কেবিন সাথে এটাচড বাথ। ফ্যামেলি ও করপোরেট গ্রুপের জন্য উপযোগী। | জনপ্রতি ১২,০০০ টাকা। |
| এসি প্রিমিয়াম শিপ এটাচড বাথ এসি কেবল। ফ্যামেলি ও করপোরেট গ্রুপের জন্য। | জনপ্রতি ১৪,০০০ টাকা। |
| এসি ভিআইপি শিপ এটাচড বাথ এসি কেবল। ফ্যামেলি ও করপোরেট গ্রুপের জন্য। | জনপ্রতি ১৮,০০০ টাকা। |
| এসি লাক্সারি কুর্রুজ শিপ এটাচড বাথ এসি কেবল। ফ্যামেলি ও করপোরেট গ্রুপের জন্য। | জনপ্রতি ২২,০০০ টাকা। |
সুন্দরবন ট্যুর প্যাকেজে কোথায় কোথায় ঘুরে দেখবেন
- কটকা এবং কচিখালি।
- আন্দারমানিক ইকো-ট্যুরিজম সেন্টার।
- কটকা অফিস পাড় (কটকা আভয়ারন্য)।
- জামতলা ওয়াচ টাওয়ার।
- জামতলা/বাদামতলা সমুদ্র সৈকত।
- জামতলা ক্যানেল ক্রুজিং (চ্যাপড়া খাল)।
- কচিখালি অফিস সাইড (কচিখালি অভয়ারন্য)।
- কচিখালি ক্যানেল ক্রুজিং।
- ডিমের চড়/আইল্যান্ড।
- করমজল ইকো-ট্যুরিজম, কুমিরের প্রজনন কেন্দ্র।
এই সকল ট্যুর স্পট নদীর জোয়ার-ভাটার এবং আবহাওয়ার উপর নির্ভর করে আগে পরে হতে পারে বা পরিবর্তন হতে পারে।
সুন্দরবন ট্যুর প্যাকেজে যা যা সুযোগ-সুবিধা পাবেন
- অনেকগুলো সমুদ্র সৈকত/বিচ ভ্রমনের সুযোগ।
- অনেকগুলো ছোট বড় দ্বীপ ভ্রমন।
- ফরেষ্ট ট্রেকিং (এ্যাডভেঞ্চার)।
- খেলাধুলা।
- তিন বেলা ভিন্ন ভিন্ন সুস্বাদু খাবার।
- জাহাজের ক্যাবিনে রাত্রীযাপন।
- রাতে বারবিকিউ নাইট।
- ফরেষ্ট আর্ম গার্ড।
- দক্ষ ট্যুর গাইড।
- সুদক্ষ কেটারিং এর ব্যবস্থা।
- অভিজ্ঞ বাবুর্চি/ সেফ।
- বিশুদ্ধ খাবার জল।
- বনের খালে ক্যানেল ক্রুজিং এর জন্য ছোট ট্রলার/দেশি নৌকা।
সুন্দরবন ট্যুরে খাওয়া-দাওয়া
শিপে ওয়েলকাম ড্রিংকস সহ তিন বেলা বুফে খাবারের পাশাপাশি থাকছে দুই বেলা স্ন্যাকস। সকাল, দুপুর, বিকালে বিভিন্ন ধরনের নাস্তা। প্রতিবেলা ভিন্ন ভিন্ন খাবার। থাকবে বিশেষ আকর্ষণ বারবিকিউ নাইট। আরও থাকছে আনলিমিটেড রং চা, দুধ চা ও কফির ব্যাবস্থা।
ঢাকা টু সুন্দরবন ট্যুর প্যাকেজ বিস্তারিত তথ্য
ঢাকা থেকে রাতের বাসে রওনা দিয়ে খুব ভোরে খুলনা পৌঁছে শিপে উঠবো। শিপে প্রবেশ করলে ওয়েলকাম ড্রিংক দিয়ে স্বাগত জানানো হবে। শিপে উঠার পর থেকে সুন্দরবন ভ্রমণ শুরু হবে, শিপ চলতে শুরু করবে গন্তব্যে। নিজের কেবিনে গিয়ে ফ্রেস হয়ে সকালে বুফে নাস্তা করবো।
আমাদের প্রথম গন্তব্য হবে কটকা ও কচিখালি ট্যুরিস্ট স্পট। একে একে খাওয়া-দাওয়ার, নাস্তা, সকল ট্যুরিস্ট স্পট, রাতের খাবার, বারবিকিউ পাটি করা সহ মোট আমার শিপে ৪ রাত ৩ দিন সুন্দরবনের সকল ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে দেখবো।
সুন্দরবন ট্যুরের নিরাপত্তা ব্যবস্থা
নিরাপত্তার ক্ষেত্র আমারা সর্বদা কঠোর অবস্থানে অবস্থান করে থাকি।
- আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের সশস্ত্র নিরাপত্তা কর্মী।
- শিপে পর্যাপ্ত লাইফ জ্যাকেট এবং লাইফ ব্যয়া থাকবে।
- যে কোন প্রয়োজনে সাথেই থাকবে লাইফ বোট।
- অঘ্নি নির্বাপক।
- ফায়ার এ্যালাম।
- আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VHF, GPS, Eco-Sounder ও অকিটকি এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।
সুন্দরবন ট্যুরের পরামর্শ ও করনীয়
- উজ্জল রঙ্গের কাপড় (যা অনেক দূর থেকে চোখে পড়ে) পরিহার করা। হালকা রঙের এবং ঢিলে ঢালা ফুল স্লিব পোশাক পরা।
- কোন প্রকার সুগন্ধি ব্যবহার না করা।
- পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন সেন্ডেল / কেডস সাথে নিতে হবে। সু/ হাই হিল নিবেন না।
- এডভেঞ্চার ট্যুরে লাগেজের সাইজ ছোট হওয়াই ভালো।
- জঙ্গলে নামার পর কোন অবস্থাতে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্র্যাকিং করতে হবে।
- যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের খুলনা থেকে নিয়ে উঠতে হবে তাই পানি অপচয় না করা (নদীর পানি নোনা) এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা।
- জঙ্গলে নামার পর সু-শৃক্ষল ভাবে হাটতে হবে এবং কোন অবস্থাতে দল ছুট হওয়া যাবে না।
- গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না
- পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমন: পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না।
- স্থানীয় এবং অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা।
- গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা।
আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।
সুন্দরবন ট্যুরে যা যা সাথে নিবেন
টেলিটক সিম, কেডস, প্লাষ্টি/বার্মিজ বেলওয়ালা স্যান্ডেল, ব্রাশ, পেস্ট, সানব্লক লোশন, টর্চ লাইট, প্রয়োজনীয় ওষুধ, এবং অন্য কোন অপরিহার্য ব্যক্তিগত পন্য।
বি_দ্রঃ বনের গভীরে কিছু যায়গায় শুধু টেলিটক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।বুকিং করার নিয়ম ও শর্তবলী
- ১) বুকিং এর সময় ৫০℅ টাকা প্রদান করিতে হইবে এবং শিপে ওঠার পূর্বে ৫০% টাকা নগদ/ক্যাস হাতে হাতে প্রদান করে ভ্রমন শুরু করতে হবে।
- ২) ট্যুরটি ক্যান্সেল করতে হলে যাত্রার ১০ দিন পূর্বে ১০% সার্ভিস চার্জ কর্তন সাপেক্ষে ক্যান্সেল করতে পারিবেন৷
- ৩) যাত্রার ৫ দিন এর মধ্যে ক্যান্সেল করলে মোট টাকার ৫০% কর্তন করা হবে৷
- ৪) যাত্রার ১-৩ দিনের মধ্যে ক্যান্সেল করলে মোট টাকার ৭৫% কর্তন করা হবে।
- ৫) কোনো প্রকার জাতীয় দূর্যোগে যদি সুন্দরবন ভ্রমণ বন্ধ ঘোষণা হয় তবে ভ্রমণ তারিখের ১ দিন পূর্বে হইলেও ৯০% অগ্রীম টাকা ফেরত দেওয়া হইবে।
- ৬) বুকিং করতে হলে সকল ভ্রমন সদস্যদের ভোটার আইডি কার্ড অথবা জন্ম-নিবন্ধন এর ফটোকপি বুকিং এর সময় জমা দিতে হবে এবং বিদেশী অতিথিদের পাসপোর্ট এর ফটোকপি জমা দিতে হবে।
- ৭) বিদেশি অতিথিদের ক্ষেত্রে ফরেষ্ট রেভিনিউ এবং ভ্যাট ও সার্ভিস চার্জ বাবদ প্রতিদিন ৩৬৬৬/- টাকা করে ৩দিনের ট্যুরের জন্য মোট ১১০০০/- টাকা মুল প্যাকেজের সাথে যোগ হবে এবং রেভিনিউ এবং ভ্যাট বাচ্চাদের এবং বয়স্কদের ক্ষেত্রে সমান থাকবে।
- ৮) বাংলাদেশী বাচ্চাদের ক্ষেত্রে বুকিং পলিসিঃ
- ১। ০-৩ বছরের মধ্যে ফ্রি।
- ২। ৩-৮ বছরের ভিতরে ৫০% টাকা পে করতে হবে এবং বাবা-মায়ের সাথে বেড সেয়ার করতে হবে।
- ৩। যদি কোন বাচ্চা একটি বেড নেয় তাহলে তাকে ফুল প্যাকেজ রেট পে করতে হবে।
- ৪। একটি কাপল বেডে একটি বাচ্চার অধিক বেড শেয়ার করতে পারবে না, একাধিক বাচ্চা হলে ৩ বেডের রুম নিতে হবে।
বুকিং করার জন্য
- যোগাযোগ করুন +880 1710-317812 (WhatsApp)
- ইমেইলঃ parjatakbangladesh@gmail.com
পর্যটক বাংলাদেশ থেকে আপনি সুন্দরবন ট্যুরে যা যা সাথে পাবেন
- বিশেষজ্ঞ ট্যুর গাইডের হাতে তৈরি করা ট্যুর প্ল্যান।
- ২৪/৭ সাপোর্ট গাইড / টিম।
- ১১ বছরের অভিজ্ঞতা।
- আপনান চাহিদামতো কাস্টমাইজ সুন্দরবন ভ্রমণ প্যাকেজ ও ট্যুর প্ল্যান।
পর্যটক বাংলাদেশ টিমের সাথে সুন্দরবন ট্যুর
পর্যটক বাংলাদেশ ট্যুরিজমে আপনাদের কোনো হিডেন চার্জ নেই। তাই সুন্দরবন ট্যুর হবে আপনার জন্য আনন্দঘন ও স্বরণীয়। আমাদের এই প্যাকেজে কম খরচে লাক্সারি শিপে সুন্দরবনের জনপ্রিয় ট্যুরিস্ট স্পট গুলো ঘুরে দেখতে পারবেন।
বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণের জন্য পর্যটক বাংলাদেশ ওয়েবসাইটের সাথে থাকুন। ধন্যবাদ


