বান্দরবান বাংলাদের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি জেলা। পাহাড়ী নদী, সবুজ উঁচু উঁচু পাহাড়, মেঘ ও ঝর্ণার উপত্যকা বান্দরবান। বান্দরবানকে বলা যায় বাংলাদেশের সবুজ প্রাকৃতিক সৌন্দর্যের রাজধানী। কথায় আছে যে বান্দরবান দেখেনি সে বাংলাদের আসল সৌন্দর্য দেখেনি। বান্দরবানের প্রকৃতিক সৌন্দর্য ও আদিবাসীদের জীবন-যাপন দেখতে প্রতিবছর লাখ লাখ মানুষ বান্দরবান ভ্রমণ করেন।
পর্যটকদের বান্দরবান ভ্রমণের কথা মাথায় রেখে পর্যটক বাংলাদেশ বিভিন্ন ক্যাটাগরির বান্দরবান ট্যুর প্যাকেজ তৈরি করেছে। আপনার পছন্দমত ট্যুর প্যাকেজ বেছে নিতে পারেন। আমাদের আছে বান্দরবান ট্যুরের ইকোনমি, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম ও লাক্সারি প্যাকেজ রয়েছে।
বাংলাদেশের অসংখ্য ট্যুর অপারেটর বান্দরবান ট্যুর প্যাকেজ অফার করে। কিন্ত আপনি কেন পর্যটক বাংলাদেশ অপারেটরের সাথে ট্যুর দিবেন? কারণ আমাদের রয়েছে অভিজ্ঞ ট্যুর গাইড, যারা ১১ বছর ধরে অভিজ্ঞতার সাথে সফলভাবে ট্যুর পরিচালনা করে আসতেছে।
বান্দরবান ট্যুর প্যাকেজ (Bandarban Tour Package)
ফি- ৫,০০০/- টাকা প্রতিজন (কোন ধরনের হিডেন খরচ নেই)।
বান্দরবান ট্যুরে কি কি দেখবেন
- সুংসাং পাড়া
- কেওক্রাডং পাহাড় চূড়া
- বগা লেক
- রুমা বাজার
- ৮ কিলো ভিউ পয়েন্ট
- দার্জিলিং পাড়া
- মুনলাই পাড়া
- পাসিং পাড়া
- কাটা পাহাড়
বান্দরবান ট্যুর প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত থাকবে
- ঢাকা টু বান্দরবান আপ-ডাউন বাস।
- বান্দরবান টু রুমা বাজার বাস।
- বগালেক কেওক্রাডং সুংসাং পাড়া ভ্রমনের ২দিনের জীপ খরচ।
- ৫ বেলা মূল খাবার।
- এন্ট্রি ফি ও গাইড ফি।
- বগালেকে ১রাত থাকা কটেজ খরচ।
প্যাকেজে অন্তর্ভুক্ত থাকবে না
- নিজেস্ব কেনাকাটা।
- বাসে যাত্রাকালিন খাবার খরচ।
বান্দরবান ট্যুর প্যাকেজ খাবার মেনু
প্রথম দিন কি কি খাবেন
- সকালে- ভূনা খিচুড়ি, ডিম।
- দুপুরে- মুরগি ঝাল ফ্রাই, ভর্তা, ডাল, সাদা ভাত।
- রাতে- ভর্তা, সবজি, ডাল, ডিম ভূনা, সাদা ভাত।
দ্বিতীয় দিন কি কি খাবেন
- সকালে- ভূনা খিচুড়ি, ডিম।
- দুপুরে- মাছ, ভর্তা, ডাল, সাদা ভাত।
- রাতে- নিজ নিজ খরচে খেতে হবে।
বান্দরবান ট্যুর প্যাকেজ বিস্তারিত তথ্য
ঢাকার সায়েদাবাদ থেকে রাতের বাসে রওনা হয়ে সকালে বান্দরবান পৌঁছাবো। ফ্রেস হয়ে সকালের নাস্তা করে নিবো। নাস্তা শেষে বাসে রুমা বাজারে চলে যাবো। আইডি কার্ড জমা দিয়ে পারমিশন সাবমিট করবো। দুপুরের খাবার শেষে স্থানীয় গাইড নিয়ে বগালেক চলে যাবো। কটেজে চেক-ইন করে ব্যাগ রেখে বগালেক ঘোরাঘুরি ও আশপাশের ভিউ উপভোগ করবো। এরপর রাতে সবাই কটেজেই থাকবো, আড্ডা হবে, রাতে ডিনার শেষে গ্রুপ ভিত্তিক জুম ঘরে ঘুম।
পরের দিন খুব ভোরে উঠে পাহাড়ে সূর্যাদয় দেখে কেওক্রাডং চলে যাবো। সূর্যাদয়ের ভিউ দেখে সুংসাং পাড়া, ৮ কিলো ভিউ পয়েন্ট, পাসিং পাড়া, মুনলাই পাড়া দেখে ফেরার পথে দার্জিলিং পাড়া দেখে, (কোন এক পাহাড়ী পাড়ায় সকালের নাস্তা করে নিবো) রুমা বাজারে চলে যাবো। দুপুরের খাবার শেষ করে বান্দরবান শহরে ফিরবো। সন্ধায় নিজেদের মত বান্দরবান শহরে ঘোরাঘুরি, কেনাকাটা ও রাতের খাবার খেতে রাতের বাসে ঢাকার উদ্দেশ্য রওনা করবো। পরেরদিন খুব ভোরে ইনশাআল্লাহ ঢাকায় পৌঁছে যাবো।
বান্দরবান ট্যুরের পরামর্শ
- সবাই সাথে ৫ কপি করে আইডি কার্ডের ফটোকপি নিবেন।
- বান্দরবান ভ্রমণ পাহাড়ী ট্যুর, অতিমাত্রার সৌখিন রা এ ট্যুর এভায়েট করুন।
- ছেলে/মেয়ে আলাদা আলাদা জুম ঘর, কোন কাপল বা ফ্যামিলি পলিসি নেই।
- পাওয়ার ব্যাংক, টর্চ লাইট ও পাহাড়ে চলাফেরা করার জন্য ভালো গ্রিপের জুতা নিবেন।
- সাথে হালকা শুকনো খাবার নিবেন (আপেল,বিস্কুট, কিসমিস, স্যালাইন ইত্যাদি)।
- গাইডকে অনুসরণ করে চলবেন, কোন ভাবেই গ্রুপের বাহিরে একক ভাবে চলাচল করতে পারবেন না।
বুকিং করার জন্য
- বুক ফি – ২০০০ টাকা।
- 01631408080 (বিকাশ,নগদ,রকেট)।
ব্যাংক একাউন্ট
- ব্যাংক নাম- Islami Bank Bangladesh lmtd
- নাম- Mizanur Rahman
- একাউন্ট নাম্বার- 20503640200431009
- ব্রাঞ্চ- Kamrangir Char- Dhaka
ঢাকা অফিস
- ঠিকানাঃ হাজী আব্দুল আউয়াল কলেজ রোড, আলীনগর, কামরাঙ্গীরচর, ঢাকা।
- মোবাইল নাম্বারঃ 01631408080
- ই-মেইল:mizomridha52@gmail.com
- ই-মেইল:mizomridha10@gmail.com
বান্দরবান ট্যুর প্যাকেজ বুকিং করতে ও বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন – 01631-408080 (Whatsapp)
পর্যটক বাংলাদেশ থেকে আপনি যা যা সাথে পাবেন
- বিশেষজ্ঞ ট্যুর গাইডের হাতে তৈরি করা ট্যুর প্ল্যান।
- ২৪/৭ সাপোর্ট গাইড / টিম।
- ১১ বছরের অভিজ্ঞতা।
- আপনান চাহিদামতো কাস্টমাইজ বান্দরবান ভ্রমণ প্যাকেজ ও ট্যুর প্ল্যান।
পর্যটক বাংলাদেশ টিমের সাথে বান্দরবান ট্যুর
পর্যটক বাংলাদেশ ট্যুরিজমে আপনাদের কোনো হিডেন চার্জ নেই। তাই বান্দরবান ট্যুর প্যাকেজ হবে আপনার জন্য আনন্দঘন ও স্বরণীয়। আমাদের এই প্যাকেজে কম খরচে বান্দরবানের বিস্ময়কর সবুজ উঁচু উঁচু পাহাড়, পাহাড়ী রোমাঞ্চকর রাস্তা, ঝর্ণা, আদিবাসীদের গ্রাম ও তাদের জীবন-যাপন, পাহাড়ে সূর্যোদয় ও সূর্যাস্তের মোহময় সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণের জন্য পর্যটক বাংলাদেশ ওয়েবসাইটের সাথে থাকুন। ধন্যবাদ
আমাদের অন্যান্য ট্যুর প্যাকেজ
- কক্সবাজার ট্যুর প্যাকেজ
- সুন্দরবন ট্যুর প্যাকেজ
- সাজেক ভ্যালি ট্যুর প্যাকেজ


