পর্যটক বাংলাদেশ

লক্ষনছড়া ভ্রমণ গাইড, সিলেট

লক্ষনছড়া ভ্রমণ গাইড

লক্ষনছড়া সিলেট (Lokkhon chora sylhet) জেলার গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী পান্থুমাই ও বিছানাকান্দি পথের মধ্যখানে অবস্থিত সুন্দর একটি পাহাড়ি ঝিরিপথ ও পর্যটন স্পট। ভারতের মেঘালয় উঁচু পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ শীতল জলধারা ছোট-বড় পাথরের ঝিরির উপর দিয়ে এখানে প্রবাহিত হচ্ছে।

লক্ষনছড়ার প্রধান আকর্ষণ ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ শীতল জলধারা, চারপাশে সবুজ প্রকৃতি ও পাথুরে ঝিরিপথ। ভারত সীমান্তে চলাচলের জন্য ঝিরির উপর দিয়ে তৈরি ব্রিজের জন্য লক্ষনছড়ার ঝিরিপথটি পর্যটকদের কাছে আরো আকর্ষনীয় করে তুলেছে।

আপনি পান্থুমাই ঝর্ণা ও বিছানাকান্দি ঘুরতে যাওয়ার পথে লক্ষনছড়া ঘুরে দেখে আসতে পারবেন। পান্থুমাই যাওয়া বা আসার পথে গ্রামের নৌকা ঘাটে নৌকা রেখে ২০ মিনিটের পথ হাঁটলে পৌঁছে যাবেন লক্ষনছড়া। যাওয়ার পথে অনেক পর্যটকদের সেখানে যেতে দেখতে পাবেন। বর্ষাকালে লক্ষনছড়ার রূপ সত্যিই চমৎকার।

লক্ষনছড়া ভ্রমণের সেরা সময়

জুন থেকে সেপ্টেম্বর অর্থাৎ বর্ষাকাল লক্ষনছড়া ভ্রমণের সেরা বা উপযুক্ত সময়। এসময় লক্ষনছড়া ঝিরিপথে পানির প্রবাহ বেশি থাকে, পূর্ণরূপে উপভোগ করতে পারবেন। শীত মৌসুমে ঝিরিপথের পানি শুকিয়ে যায়।

লক্ষনছড়া কিভাবে যাবেন

লক্ষনছড়া ভ্রমণে যেতে হলে দেশের যেকোনো স্থান থেকে প্রথমে সিলেট যেতে হবে। ঢাকার থেকে বাস, ট্রেন ও বিমানে সরাসরি সিলেট যেতে পারবেন।

বাসে ঢাকা থেকে সিলেট

ঢাকার আব্দুল্লাহপুর, মহাখালী, ফকিরাপুল, সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে বিলাস পরিবহন, লন্ডন এক্সপ্রেস, মামুন পরিবহন, হানিফ পরিবহন, এনা পরিবহন, সোহাগ পরিবহন, শ্যামলী পরিবহন সহ সিলেটগামী যেকোনো পরিবহনে চড়ে সিলেট আসতে পারবেন। সময় লাগবে ৬ থেকে ৭ ঘন্টা, ভাড়া নন-এসি ৮০০ টাকা, এসি ১,১০০ টাকা এবং স্লিপার ১,৫০০ টাকা।

ট্রেনে ঢাকা থেকে সিলেট

ঢাকার কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশন থেকে পারাবত এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস ও জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে সিলেট আসতে পারবেন। ট্রেনের সিট ভেদে ভাড়া ৪১০ থেকে ১,৪৬৫ টাকা। পারাবত এক্সপ্রেস সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার। অনলাইনে সকাল ৮ টাই ট্রেনের টিকিট পেয়ে যাবেন।

বিমানে ঢাকা থেকে সিলেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট ওসমানী বিমানবন্দর সরাসরি বিমানে যেতে পারবেন। ঢাকা থেকে প্রতিদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এয়ার অ্যাস্ট্রা, ইউএস-বাংলা এয়ারলাইন্স সহ বেশ কয়েকটি দেশি-বিদেশি বিমান সংস্থা সিলেট যাতায়াত করে। বিমান ভাড়া সিট ক্লাস ভেদে ৩,৯৫০ থেকে ৫,৫০০ টাকা পর্যন্ত। সময় লাগে ৫০ থেকে ৫৫ মিনিট।

সিলেট থেকে লক্ষনছড়া কিভাবে যাবেন

সিলেট থেকে লক্ষনছড়া যেতে সিলেট আম্বরখানা পয়েন্ট সিএনজি স্টেশন থেকে সিএনজি ভাড়া করে হাদারপার বাজার যেতে হবে। হাদারপার বাজার নৌকাঘাটে বিছানাকান্দি, লক্ষনছড়া ও পান্থুমাই ঝর্ণা যাওয়ার জন্য নৌকা ভাড়া পাবেন। ৩ টি স্পট একসাথে ঘোরার জন্য নৌকা ভাড়া করবেন।

যাওয়া-আসা রির্জাভ নৌকা ভাড়া লাগবে ১,২০০ থেকে ১,৫০০ টাকা। বর্ষা মৌসুমে নৌকায় এবং শুকনো মৌসুমে হেঁটে যেতে পারবেন।

কোথায় থাকবেন

রাতে সিলেট শহরে রাত্রিযাপন করবেন। সিলেটের দরগা গেইট, আম্বরখানা পয়েন্ট, উপশহর, জিন্দাবাজার, কদমতলী এলাকায় থাকার জন্য বিভিন্ন মানের আবাসিক হোটেল ও গেস্ট হাউজ আছে। জনপ্রতি ৫০০ থেকে ৪,৫০০ টাকায় রাত্রিযাপন করতে পারবেন।

সিলেটের বিভিন্ন মানের আবাসিক হোটেল গুলোর মধ্যে দরগা গেইট, কায়কোবাদ, সুরমা, হিল টাউন, স্টার প্যাসিফিক, গুলশান, রোজ ভিউ, মেট্রো ইন্টারন্যাশনাল, মুন লাইট, উর্মি উল্লেখযোগ্য।

কোথায় খাবেন

হাদারপার বাজারে স্থানীয় হোটেল থেকে সকালের নাস্তা ও দুপুরের খাবার খেতে পারবেন। লক্ষনছড়া হালকা খাবার খাওয়ার জন্য কয়েকটা টপ দোকান আছে।

ভালো মানের খাবার খেতে সিলেট জিন্দাবাজার এলাকায় অবস্থিত পানসী, পাঁচ ভাই, পালকি রেস্টুরেন্ট থেকে পছন্দসই খাবার খেতে পারবেন। এখানে ৩০ প্রকারের সুস্বাদু ভর্তা খেতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top