পর্যটক বাংলাদেশ

Antalya Resort ll অ্যান্টালিয়া রিসোর্ট গোপালগঞ্জ

Antalya Resort ll অ্যান্টালিয়া রিসোর্ট গোপালগঞ্জ

Antalya Resort ll অ্যান্টালিয়া রিসোর্ট গোপালগঞ্জ জেলা সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের দক্ষিণ দিঘারকুল এলাকায় অবস্থিত একটি আধুনিক রিসোর্ট এন্ড পার্ক। গোপালগঞ্জ জেলা সদর থেকে অ্যান্টালিয়া রিসোর্ট এন্ড পার্কের দূরত্ব প্রায় ৬ কিলোমিটার। বন্ধু-বান্ধব, আত্মীয়-সজ্জন ও পরিবার-পরিজন নিয়ে রাত্রিযাপন বা সময় কাটানোর জন্য জনপ্রিয় একটি বিনোদন কেন্দ্র।

অ্যান্টালিয়া রিসোর্ট এন্ড পার্কে বেড়াতে আসা অতিথিদের রাত্রিযাপনের পাশাপাশি বিনোদনের জন্য কায়াকিং, আর্কেড গেম, সবুজ প্লেগ্রাউন্ড, কিডস জোন ও উইকএন্ডে বিভিন্ন লাইভ পারফরম্যান্স রয়েছে। এছাড়া রয়েছে সুন্দর ওয়ার্কওয়ে, কাটের দৃষ্টিনন্দন সেতু, ছবি তোলার স্পট, বসার বেঞ্চ, দোলনা, লেক, পিকনিক স্পট সহ সবুজের সমারহ।

অ্যান্টালিয়া রিসোর্ট গোপালগঞ্জ রুম ভাড়া / প্যাকেজ

অ্যান্টালিয়া রিসোর্ট প্যাকেজ শুরু ৪,৯৯৯ টাকা থেকে শুরু।

প্যাকেজের সাথে যা যা থাকবে

  • প্রিমিয়াম ভিলা রুম।
  • সকালের নাস্তা।
  • কায়াকিং।
  • সবুজ প্লেগ্রাউন্ড।
  • কিডস জোন।
  • ওয়াইফাই নেটওয়ার্ক।
  • গাড়ি পাকিং।

খাওয়া-দাওয়ার প্যাকেজ

  • কম্বো প্যাকেজ ১ – মূল্য ২৯৯ টাকা
  • প্রবেশ
  • ফ্রেঞ্চ ফ্রাই
  • চিকেন বার্গার / স্যান্ডউইচ
  • ফ্রি সফট ড্রিংকস
  • কম্বো প্যাকেজ ২ – মূল্য ২৯৯ টাকা
  • প্রবেশ
  • ফ্রেঞ্চ ফ্রাই
  • ফ্রাইড চিকেন
  • ফ্রি সফট ড্রিংকস
  • কম্বো প্যাকেজ ৩ – মূল্য ৩৪৯ টাকা
  • প্রবেশ
  • চিকেন দম বিরিয়ানি
  • সালাদ
  • ফ্রি সফট ড্রিংকস
  • কম্বো প্যাকেজ ৪ – মূল্য ৩৪৯ টাকা
  • প্রবেশ
  • এগ চাওমিন
  • চিকেন সাসলিক
  • ফ্রি সফট ড্রিংকস

যোগাযোগ তথ্য

  • ঠিকানাঃ আমিনবাজার, দক্ষিন দীঘারকুল, রঘুনাথপুর, গোপালগঞ্জ সদর (বেদগ্রাম বা মান্দারতলা হাইওয়ে থেকে ১৫ মিনিটের দূরত্ব)।
  • মোবাইল নাম্বারঃ 01826-385125 (WhatsApp)
  • ইমেইলঃ antalyapark25@gmail.com
  • ফেসবুক পেজ | ওয়েবসাইট

প্রবেশ টিকেট মূল্য

অ্যান্টালিয়া রিসোর্ট প্রবেশ টিকেট মূল্য ১০০ টাকা জনপ্রতি। এছাড়া যেকোনো একটি প্যাকেজ কিনে রিসোর্টে প্রবেশ করতে পারবেন।

Antalya Resort ll অ্যান্টালিয়া রিসোর্ট গোপালগঞ্জ কিভাবে যাবেন

অ্যান্টালিয়া রিসোর্ট গোপালগঞ্জ যাওয়ার জন্য দেশের যেকোনো স্থান থেকে প্রথমে গোপালগঞ্জ জেলা সদর আসতে হবে। ঢাকার সায়েদাবাদ, আব্দুল্লাহপুর, ফকিরাপুল বাস টার্মিনাল থেকে হানিফ পরিবহন, সোহাগ পরিবহন, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, ইমাদ পরিবহন, সাতক্ষীরা এক্সপ্রেস সহ ঢাকা টু গোপালগঞ্জগামী যেকোনো পরিবহনে চড়ে সরাসরি গোপালগঞ্জ আসতে পারবেন।

গোপালগঞ্জ শহর থেকে সিএনজি বা অটোরিকশা ভাড়া করে সরাসরি অ্যান্টালিয়া রিসোর্ট এন্ড পার্ক যেতে পারবেন। সিএনজি ভাড়া ৬০ টাকা (দামাদামি করে নিবেন)।

কোথায় থাকবেন

থাকার জন্য অ্যান্টালিয়া রিসোর্টে আধুনিক মানের কটেজ ও ভিলা আছে। রুম ভাড়া ৪,৯৯৯ টাকা থেকে শুরু। এছাড়া একদিনের ট্যুরে রিসোর্টে ঘুরে গোপালগঞ্জ শহরে বিভিন্ন মানের হোটেলে রাত্রিযাপন করতে পারবেন।

গোপালগঞ্জের সেরা আবাসিক হোটেল সমূহের মধ্যে এ এম আবাসিক হোটেল, হোটেল জিমি আবাসিক, কাজী আবাসিক হোটেল, পর্যটন হোটেল মধুমতী, দি মুসাফির ইন আবাসিক হোটেল উল্লেখযোগ্য।

কোথায় খাবেন

অ্যান্টালিয়া রিসোর্টে খাবার জন্য আধুনিক মানের রেস্টুরেন্ট আছে। এখান থেকে পছন্দসই খাবার অর্ডার করে খেতে পারবেন। রিসোর্টে বাহিরের খাবার নিয়ে প্রবেশ নিষেধ।

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top