ফিস লেগুন রেস্টুরেন্ট (Fish Lagoon Restaurant) রাজধানী ঢাকার পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবস্থিত জনপ্রিয় একটি অ্যাকোয়ারিয়াম থিমযুক্ত রেস্টুরেন্ট। থাইল্যান্ডের বিলাসবহুল রেস্টুরেন্টগুলোর আদলে ফিস লেগুন রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে। এখানে খাবার টেবিলের নিচে ও আশেপাশে বিশাল ইনডোর পন্ডে রঙিন কোই কার্প মাছ সাঁতার কাটে। খাবার টেবিলে বসে আপনি মাছের সাথে সময় কাটাতে ও তাদের খাবার খাওয়াতে পারবেন। বর্তমানে এই রেস্টুরেন্টটি সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়েছে। এমন ব্যাতিক্রম রেস্টুরেন্টের জন্য প্রতিদিন এখানে প্রচুর মানুষের আগমন ঘটে।
বৈশিষ্ট্যসমূহ
- ডেকোরেশনঃ রেস্টুরেন্টের চমৎকার ইন্টেরিয়র ডিজাইন। প্রথম তলায় কৃত্রিম পাহাড়ের ভিউ, ঝর্ণা, বিভিন্ন ধরনের গাছগাছালি এবং স্মোক ইফেক্টসহ সুন্দর ইনডোর ও আউটডোর বসার সুবিধা আছে। পরিবার ও বন্ধুদের নিয়ে যাওয়ার জনপ্রিয় একটি হ্যাংআউট স্পট।
- আলোকসজ্জাঃ রেস্টুরেন্টের লাইটিং যেকোনো দর্শানার্থীর মন কেড়ে নিবে। বড় বড় ঝাড়বাতি ও সানসেট বিন্সে সন্ধ্যার লাইটিং অসাধারণ পরিবেশ তৈরি করে।
- অ্যাকোরিয়াম ডাইনিংঃ এখানকার ডাইনিং টেবিলগুলো ঘিরে অ্যাকোরিয়াম, যেখানে রঙিন কোই মাছ ঘুরে বেড়াচ্ছে। খাবার অর্ডার করার আগে অপেক্ষা করার সময় বা খাবার খেতে খেতে রঙিন মাছের সাথে সময় কাটানো যায় এবং মাছের খাবার খাওয়ানো যায়।
- ছবি তোলার দারুণ স্থানঃ রেস্টুরেন্টের নান্দনিক ইন্টেরিয়র ডিজাইনের জন্য সোশ্যাল মিডিয়ায় মুহুর্তে ভাইরাল হয়েছে উঠেছে। এক কথায় ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রামে ছবি ও রিলস তৈরি করার জন্য সেরা জায়গা।
- খাবারঃ ফিস লেগুন রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের ফাস্টফুড ও চাইনিজ খাবার আইটেম পাওয়া যায়।

ফিস লেগুন রেস্টুরেন্ট টিকেট মূল্য
ফিস লেগুন রেস্টুরেন্ট জনপ্রতি প্রবেশ মূল্য ৩০০ টাকা। খাবার অর্ডার করার পর বিল পেমেন্ট করার সময় প্রবেশ মূল্য ৩০০ টাকা বাদ দেওয়া হয়। ৫ বছর পর্যন্ত বাচ্চাদের প্রবেশ মূল্য লাগে না।
ফিস লেগুন খাবার মেনু
- Fish & Chips – 799 Tk
- Cashenut Salad – 499 Tk
- French Fries – 299 Tk
- Sperol Monton Spin Roll – 449 Tk
- Seafood Salad – 599 Tk
- Cream Of Mushroom Soup – 299 Tk
- Thai Soup Thick – 299 Tk
- Beef Sizzling – 999 Tk
- Thai Special Rice – 749 Tk
- Chicken Friend Rice – 699 Tk
- Thai Sizzling Chicken – 899 Tk
- Fried Chicken – 799 Tk
- Chicken Hot Sauce – 799 Tk
- Thai Chicken Cashewnut – 899 Tk
- Bangkok Style Veg – 699 Tk
- Thai Vegetable – 649 Tk
- Rice – 100 Tk
- Beef Handi – 350 Tk
- Tarka Dall – 75 Tk
- Rupchada Fry – 750 Tk
- Veg Dupiaza – 99 Tk
- Shorey Misha Fry – 149 Tk
- Zella Fry – 149 Tk
- Praan Malai Curry – 299 Tk
- Zalla Khichuri-Beef Kala Bhuna – 499 Tk
- Rupchada Fry – 599 Tk
- Desi Murgher Jhol – 499 Tk
- Desi Has Bhuna – 349 Tk
- Chittagong Mejbani Beef – 399 Tk
- Mutton Leg Roast – 449 Tk
- Mejbani Dal Ghos – 249 Tk
- Mejbani Mix Vegetable – 199 Tk
- Hisha Egg Fry – 699 Tk
- Pulao – 200 Tk
- Kachi Brog Rice – 150 Tk
- Begun Bhaji – 80 Tk
- Binni Chaler Payesh – 99 Tk
- Taaka Dal – 199 Tk
- Rumali Roti – 50 Tk
- Cream Of Mushroom Soup – 349 Tk
- Thai Soup Thick – 299 Tk
- French Fries – 299 Tk
- Hong Kong Chicken Fry – 699 Tk
- Fish & Chops – 749 Tk
- Fried Onion 6 Pcs – 399 Tk
- Fried Rice Chinese 599 Tk
- Chicken Chili Onion – 599 Tk
বিঃদ্রঃ ফিস লেগুন রেস্টুরেন্টের খাবারের মেনু এবং মূল্য পরিবর্তন হতে পারে।ফিস লেগুন রেস্টুরেন্ট ঠিকানা
- ঠিকানাঃ প্লট ১৭, ১৯, রোড ১১২, সেক্টর ১৬, মইজ উদ্দিন চত্বর (৩০০ ফিট রোড সংলগ্ন), পূর্বাচল নিউ টাউন প্রজেক্ট, ঢাকা।
- মোবাইল নাম্বারঃ 01952-661477
- ফেসবুক পেজ
ফিস লেগুন রেস্টুরেন্ট কিভাবে যাবেন
ঢাকার যেকোনো স্থান থেকে কুড়িল বিশ্বরোড ৩০০ ফিট রাস্তা ধরে পূর্বাচলের দিকে গিয়ে ফিস লেগুন বা সানসেট বিন্স রেস্টুরেন্ট যেতে পারবেন। এছাড়া কুড়িল থেকে সিএনজি বা নিজস্ব গাড়ি নিয়ে মইজুদ্দিন চত্বর বা সেক্টর ১৬ এলাকায় গিয়ে স্থানীয়দের জিজ্ঞেস করলে Fish Lagoon Restaurant দেখিয়ে দিবে। প্রাইভেট গাড়ি নিয়ে গেলে রেস্টুরেন্টের সামনে গাড়ি পাকিং করে ভেতরে প্রবেশ করতে পারবেন।
জরুরি পরামর্শ ও টিপস
- ডাইনিং টেবিলের চারপাশে খোলা জলাশয় তাই সাথে থাকা বাচ্চাদের অবশ্যই খেয়াল রাখবেন।
- নিচ তলার ফিস লেগুন ডাইনিং এ প্রবেশ করার আগে সবাইকে জুতা খুলে প্রবেশ করতে হয়।
- অ্যাকোয়ারিয়ামের মাছ হাত দিয়ে ধরবেন না, শুধু খাবার খাওয়াতে পারবেন।
- ভিড় এড়াতে ছুটির দিন বা বিভিন্ন উৎসবের দিনে রেস্টুরেন্টে যাবেন না।

