পর্যটক বাংলাদেশ

দিয়াবাড়ি লেক, উত্তরা ঢাকা

দিয়াবাড়ি লেক

দিয়াবাড়ি লেক (Diabari lake) রাজধানী ঢাকার উত্তরা ১৫ ও ১৬ নম্বর সেক্টরে অবস্থিত একটি জনপ্রিয় প্রাকৃতিক বিনোদন কেন্দ্র ও পর্যটন স্পট। দিয়াবাড়ির পাশে তুরাগ নদী থেকে সৃষ্টি মৃত শাখা নদীকে রাজউক কর্তৃপক্ষ সংস্থার করে দৃষ্টিনন্দন একটি লেকে রূপান্তর করেন। লেকের সৌন্দর্য বৃদ্ধির জন্য চারপাশে পাড় বাধিয়ে এবং একটি দৃষ্টিনন্দন সেতু নির্মাণ করে হয়েছে।

দিয়াবাড়ি ঘুরতে আসা দর্শনার্থীরা প্রিয়মানুষকে সাথে নিয়ে দিয়াবাড়ি লেকের নীল জলে প্যাডেল বোটে (নৌকায়) ভেসে বেড়ায়। লেকের জলে কায়াকিং করা দিয়াবাড়ি খুবই জনপ্রিয়। লেকে কায়াকিং বা নৌকা চালানোর সময় মেট্রোরেল ছুড়ে চলার দারুণ মূহুর্ত উপভোগ করতে পারবেন। কেউ আবার লেকের পাড়ে সুন্দর ওয়ার্কওয়ে ধরে হেঁটে বেড়ায়। লেকের পাড়ে ছোট ছোট রেস্তোরাঁ আছে, সেখানে খেতে খেতে লেক সহ চারপাশের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

শিশুদের বিনোদনের জন্য পাশে রয়েছে সবুজ খোলা মাঠ ও ফ্যান্টাসি অ্যাইল্যান্ড নামে একটি অ্যামিউজমেন্ট পার্ক। লেকের পাশে দিগন্তজোড়া কাশফুলের বন। শরৎকালে কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে হাজার হাজার দর্শনার্থীদের আগমন ঘটে। বিকাল বেলা সূর্যাস্তের সময় দারুণ দৃশ্য উপভোগ করতে পারবেন।

ঢাকা শহরের কোলাহল ও যান্ত্রিক ব্যস্ততা থেকে একটু প্রশান্তির জন্য খোলা নীল আকাশ, জলধার ও চারপাশে সবুজের ছোঁয়া পেতে প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ বেড়াতে আসেন।

দিয়াবাড়ি লেক কায়াকিং ও বোট রাইডিং খরচ

  • জনপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা, সময় ৩০ মিনিট।
  • ১ জন ১ ঘন্টার জন্যে কায়াক ১৫০ থেকে ২০০ টাকা।
  • ২ সিটার কায়াক ২০০ টাকা, সময় ৩০ মিনিট।
  • ৩ সিটার কায়াক ৩০০ টাকা, সময় ৩০ মিনিট।
  • প্যাডেল বোট (হাঁস বোট) জনপ্রতি ২০০ থেকে ২৫০ টাকা, ৪ জন বসতে পারবেন, সময় ৩০ মিনিট।

কায়াকিং এর সাথে লাইফ জ্যাকেট খরচ অন্তর্ভুক্ত থাকে। প্রতিদিন দুপুর ৩ টা থেকে সন্ধ্যা পর্যন্ত কায়াকিং চালু থাকে। শুক্রবার, শনিবার সহ ছুটির দিনে মানুষের ভিড় বেশি থাকে।

দিয়াবাড়ি লেক কিভাবে যাবেন

ঢাকার যেকোনো স্থান থেকে দিয়াবাড়ি লেক যাওয়ার সবচেয়ে সহজ ও জনপ্রিয় মাধ্যম মেট্রোরেল। এছাড়া বাস, সিএনজি বা ব্যাক্তিগত গাড়ি নিয়ে যেতে পারবেন।

ঢাকার মতিঝিল, ফার্মগেট, মিরপুর বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মেট্রোরেল চড়ে সর্বশেষ উত্তরা সেন্টার স্টেশন নেমে যাবেন। মেট্রোরেল স্টেশন থেকে রিকশা, ইজিবাইক, সিএনজি বা লেগুনা করে দিয়াবাড়ি লেকে বা বটতলা যেতে পারবেন। রিকশা ভাড়া ৩০-৫০ টাকা, সিএনজি ভাড়া ২০ টাকা।

এছাড়া ঢাকার যেকোনো স্থান থেকে উত্তরা বা টঙ্গীগামী বাসে চড়ে আব্দুল্লাহপুর বা উত্তরা হাউস বিল্ডিং নেমে যাবেন। সেখান থেকে জনপ্রতি ৩০ টাকা লেগুনা ভাড়া দিয়ে দিয়াবাড়ি আসতে পারবেন।

কোথায় খাবেন

দিয়াবাড়ি লেকের পাশে এবং দিয়াবাড়ি বউ বাজার এলাকায় খাবার জন্য বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড ও রেস্তোরাঁ আছে। এসব রেস্তোরাঁ থেকে রুটি ও হাঁস ভুনা, ফাস্ট ফুড, পিৎজা, সি-ফুড, স্ট্রিট ফুড ও স্ন্যাক্স সহ বিভিন্ন প্রকার ফলের জুস খেতে পারবেন।

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top