পর্যটক বাংলাদেশ

উত্তরা দিয়াবাড়ি কাশফুল, দিয়াবাড়ি ঢাকা

উত্তরা দিয়াবাড়ি কাশফুল

সাদা কাশফুল নীল আকাশ আর শেষ বিকালের সূর্যস্থের দৃশ্য একসাথে উপভোগ করতে চলে আসুন উত্তরা দিয়াবাড়ি ১৫, ১৬ সেক্টরে। শরৎকালে ঢাকা উত্তরা দিয়াবাড়ি হয়ে উঠে কাশফুলের রাজ্য। দিগন্ত জোড়া খোলা মাঠে যেদিকে চোখ যাবে দেখতে পাবেন সাদা কাশফুল। কিছু সময় পরপর মাথার উপর দিয়ে উড়ে যাবে উড়োজাহাজ। একটু বাতাসে কাশফুল দোলা দিবে, দেখলে মনে হয় সমুদ্রের ঢেউ।

দিয়াবাড়ি লেক এর পাশে খোলা জায়গায় প্রাকৃতিক ভাবে বেড়ে উঠেছে কাশফুল বাগান। শরৎকালে কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন হাজার হাজর দর্শনার্থীদের আগমন ঘটে উত্তরা দিয়াবাড়ি কাশফুল বনে।

এখানে আসা দর্শনার্থীরা কাশফুলের সাথে ছবি, পাশের লেকে কায়াকিং করে, বটতলার বসে আড্ডা দেয় এবং আশেপাশের ফাস্ট ফুডের দোকান থেকে নানা ধরনের খাবার খায়। শুক্র-শনি ও সরকারি ছুটির দিনে উত্তরা দিয়াবাড়ি দর্শনার্থীদের আগমন বৃদ্ধি পায়। যারা উত্তরা দিয়াবাড়ি কাশফুল বনে নিরিবিলি সময় কাটাতে চান তারা ছুটির দিন বাদে আসুন।

উত্তরা দিয়াবাড়ি কাশফুল কিভাবে যাবেন

ঢাকার যেকোনো স্থান থেকে দিয়াবাড়ি যাওয়ার সবচেয়ে সহজ ও জনপ্রিয় মাধ্যম মেট্রোরেল। এছাড়া বাস, সিএনজি বা ব্যাক্তিগত গাড়ি নিয়ে যেতে পারবেন।

ঢাকার মতিঝিল, ফার্মগেট, মিরপুর বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মেট্রোরেল চড়ে সর্বশেষ উত্তরা সেন্টার স্টেশন নেমে যাবেন। মেট্রোরেল স্টেশন থেকে রিকশা, ইজিবাইক, সিএনজি বা লেগুনা করে দিয়াবাড়ি যেতে পারবেন। রিকশা ভাড়া ৩০-৫০ টাকা, সিএনজি ভাড়া ২০ টাকা।

এছাড়া ঢাকার যেকোনো স্থান থেকে উত্তরা বা টঙ্গীগামী বাসে চড়ে আব্দুল্লাহপুর বা উত্তরা হাউস বিল্ডিং নেমে যাবেন। সেখান থেকে জনপ্রতি ৩০ টাকা লেগুনা ভাড়া দিয়ে দিয়াবাড়ি আসতে পারবেন।

কোথায় খাবেন

দিয়াবাড়ি লেকের পাশে এবং দিয়াবাড়ি বউ বাজার এলাকায় খাবার জন্য বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড ও রেস্তোরাঁ আছে। এসব রেস্তোরাঁ থেকে রুটি ও হাঁস ভুনা, পিৎজা, সি-ফুড, ফাস্ট ফুড, স্ট্রিট ফুড ও স্ন্যাক্স সহ বিভিন্ন প্রকার ফলের জুস খেতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top