পর্যটক বাংলাদেশ

এস আলম পরিবহন অনলাইন টিকেট কাটার নিয়ম

এস আলম পরিবহন অনলাইন টিকেট

এস আলম সার্ভিস (S. Alam Service) দেশের পরিবহন জগতে জনপ্রিয় একটি পরিবহন। ১৯৯০ সাল থেকে দেশের বিভিন্ন রুটে নিয়মিত যাত্রীদের আস্থার সাথে যাত্রীসেবা দিয়ে আসতেছে। এস আলম পরিবহনের এসি, নন-এসি, বিজনেস ক্লাস সিট আছে। দূরপাল্লার রুটে যাত্রীগণ নিশ্চিতে যাতায়াত করতে পারবেন।

যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে এস আলম বাস সার্ভিস অনলাইন টিকেট সিস্টেম চালু করেছে। যাতে আপনাকে আর কষ্ট করে কাউন্টারে এসে টিকেট কাটতে না হয়। তাহলে চলুন আজকের আর্টিকেলে আমরা জানবো এস আলম পরিবহন অনলাইন টিকেট কাটার নিয়ম।

এস আলম পরিবহন অনলাইন টিকেট কাটার নিয়ম

আপনার স্মার্টফোন বা কম্পিউটার থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে s-alambus.com ওয়েবসাইট ভিজিট করুন অথবা সরাসরি এই লিংকে ক্লিক করুন।

  • Leaving From: কোথায় থেকে যাত্রা শুরু করবেন সিলেক্ট করুন।
  • Going To: কোথায় যেতে চাচ্ছেন সিলেক্ট করুন।
  • Departing On: যাত্রার তারিখ সিলেক্ট করুন।
  • Search অপশনে ক্লিক করুন।

আপনার যাত্রার তারিখ অনুসারে বিভিন্ন সময়ের পরিবহনের সময়সূচি দেখতে পাবেন। এখান থেকে আপনার সময় অনুযায়ী একটি পরিবহন সিলেক্ট করুন।

এখান থেকে পছন্দসই ফাঁকা সিট সিলেক্ট করুন (সাদা রঙের সিট গুলো ফাঁকা আছে)। এখানে আপনার পরিবহনের ভাড়া দেখতে পাবেন।

এরপর যাত্রীর নাম, মোবাইল নাম্বার, ইমেইল, জেন্ডার, বয়স, ঠিকানা, পাসপোর্ট নাম্বার (অপশনাল), জাতীয়তা, বোর্ডিং পয়েন্ট সিলেক্ট (কোথায় থেকে যাত্রা শুরু করবেন), ড্রপিং পয়েন্ট (কোথায় নামবেন) এবং পেমেন্ট মেথড সিলেক্ট করে Confirm (কনফার্ম) অপশনে ক্লিক করুন।

আপনার সিলেক্ট করা পেমেন্ট মেথড এর মাধ্যমে অনলাইন টিকেট মূল্য পেমেন্ট করুন। এখানে মোবাইল ব্যাংকিং বিকাশ, নগদ এবং ডেবিট-ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

পেমেন্ট সম্পূর্ণ হলে এস আলম পরিবহন অনলাইন টিকেট ডাউনলোড করে নিন। আপনার প্রদান করা ইমেইল এড্রেসে অনলাইন টিকেটের পিডিএফ কপি পেয়ে যাবেন। অনলাইন টিকেট দেখিয়ে এস আলম পরিবহনের যাত্রা করতে পারবেন। এছাড়া অনলাইন টিকেট যেকোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিতে পারেন।

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top