দেশের যেকোনো প্রান্ত থেকে সরাসরি খাগড়াছড়ি রুটে যাতায়াত করার জন্য যাত্রীদের কাছে আস্থার নাম শান্তি পরিবহন (Shanti Paribahan)। ১৯৯০ সালে খাগড়াছড়ি বাস সমিতি গঠনের মাধ্যমে শান্তি পরিবহনের যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। দেশের বিভিন্ন প্রান্তে তাদের টিকেট কাউন্টার আছে। এসব টিকেট কাউন্টার থেকে টিকিট কেটে শান্তি পরিবহনে যাতায়াত করতে পারবেন। যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে শান্তি পরিবহন অনলাইন টিকিট বুকিং করার ওয়েবসাইট চালু করছে।
যাতে যাত্রীরা খুব সহজে ঘরে বসে অনলাইনের মাধ্যমে শান্তি পরিবহন অনলাইন টিকেট কাটতে পারে। অনলাইনে শান্তি পরিবহন টিকিট কেটে খুব সহজে যাত্রা করতে পারবেন। শান্তি পরিবহনের এসি, নন-এসি কোচ আছে।
শান্তি পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম
শান্তি পরিবহন অনলাইন টিকিট কাটার জন্য স্মার্টফোন বা কম্পিউটার থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে শান্তি পরিবহনের অফিসিয়াল ওয়েবসাইট https://shantiparibahanbd.com ভিজিট করুন। অথবা সরাসরি এই লিংকে ক্লিক করুন।

- Leaving From: যাত্রা শুরুর স্থান সিলেক্ট করুন।
- Going To: কোথায় যেতে চাচ্ছেন সিলেক্ট করুন।
- Departing On: যাত্রার তারিখ সিলেক্ট করুন।
- Search অপশনে ক্লিক করুন।

আপনার যাত্রার তারিখ অনুযায়ী বিভিন্ন সময়ের পরিবহনের সময়সূচি দেখতে পাবেন। এখান থেকে আপনার সময় অনুযায়ী একটি পরিবহন সিলেক্ট করুন।

এখান থেকে পছন্দসই ফাঁকা সিট সিলেক্ট করুন (সাদা রঙের সিট গুলো ফাঁকা আছে)। এখানে আপনার পরিবহনের ভাড়া দেখতে পাবেন।
এরপর যাত্রীর নাম, মোবাইল নাম্বার, ইমেইল, জেন্ডার, বয়স, ঠিকানা, পাসপোর্ট নাম্বার (অপশনাল), জাতীয়তা, বোর্ডিং পয়েন্ট সিলেক্ট (কোথায় থেকে যাত্রা শুরু করবেন), ড্রপিং পয়েন্ট (কোথায় নামবেন) এবং পেমেন্ট মেথড সিলেক্ট করে Confirm (কনফার্ম) অপশনে ক্লিক করুন।

আপনার সিলেক্ট করা পেমেন্ট মেথড এর মাধ্যমে অনলাইন টিকিট মূল্য পেমেন্ট করুন। এখানে মোবাইল ব্যাংকিং বিকাশ, নগদ এবং ডেবিট-ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইন পেমেন্ট করতে পারবেন।
পেমেন্ট সম্পূর্ণ হলে শান্তি পরিবহন অনলাইন টিকিট ডাউনলোড করে নিন। আপনার প্রদান করা ইমেইল এড্রেসে অনলাইন টিকেট পিডিএফ কপি পেয়ে যাবেন। অনলাইন টিকেট দেখিয়ে শান্তি পরিবহনে যাত্রা করতে পারবেন। এছাড়া অনলাইন টিকিট যেকোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিয়ে যাত্রা করতে পারেন।
বিশেষ দ্রষ্টব্য - অনলাইন টিকিট বুকিং করার সময় অবশ্যই যাত্রীর সচল মোবাইল নাম্বার ব্যবহার করবেন।অনলাইন টিকিট সম্পর্কে যেকোনো তথ্য জানতে কল করুন 16460 নাম্বারে অথবা Support@bdtickets.com মেইল করুন।


