পর্যটক বাংলাদেশ

লিটন ট্রাভেলস অনলাইন টিকিট কাটার নিয়ম

লিটন ট্রাভেলস (Liton Travels) ২০২৩ সালের ১লা ফেব্রুয়ারি আনুষ্ঠানিক ভাবে যাত্রা করার পর থেকে দেশের দক্ষিণ অঞ্চলের যাত্রীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। দেশের বিভিন্ন রুটে লিটন ট্রাভেলসের টিকেট কাউন্টার আছে। এসব টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে যাত্রীরা নিরাপদে গন্তব্যে যাত্রা করে। যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে লিটন ট্রাভেলস অনলাইন টিকিট (Liton travels online ticket) বুকিং করার সিস্টেম চালু করেছে। যাতে যাত্রীদের কষ্ট করে কাউন্টারে গিয়ে টিকেট কাটতে না হয়।

লিটন ট্রাভেলস এসি, নন-এসি বিভিন্ন ধরনের পরিবহন আছে। লিটন পরিবহন এসি, নন-এসি বাসের টিকিট অনলাইনে বুকিং করতে পারবেন।

লিটন ট্রাভেলস অনলাইন টিকিট কাটার নিয়ম

অনলাইনে লিটন ট্রাভেলস টিকিট কাটার জন্য স্মার্টফোন বা কম্পিউটার থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে liton travels অফিসিয়াল ওয়েবসাইট https://litontravels.com ভিজিট করুন বা সরাসরি এই লিংকে ক্লিক করুন। 

  • From: যাত্রা শুরুর স্থান সিলেক্ট করুন।
  • To: কোথায় যেতে চাচ্ছেন সিলেক্ট করুন।
  • Date: যাত্রার তারিখ সিলেক্ট করুন।
  • Search: সার্চ অপশনে ক্লিক করুন।

আপনার যাত্রার সিলেক্ট করা তারিখ অনুযায়ী লিটন ট্রাভেলসের অনেক গুলো এসি / নন-এসি  বাসের সিডিউল দেখতে পাবেন। এখান থেকে আপনার সময় অনুযায়ী যেকোনো একটি সিলেক্ট করতে View Seats অপশনে ক্লিক করুন।

এখান থেকে আপনার পছন্দসই ফাঁকা সিট সিলেক্ট করুন (সাদা রঙের সিট ফাঁকা আছে)। সিট সিলেক্ট করার পরে আপনার বাস ভাড়ার পরিমান দেখতে পাবেন। এরপর 

  • Boarding Point: কোথায় থাকবেন বাসে উঠবেন সিলেক্ট করুন।
  • Dropping Point: বাস থেকে কোথায় নামবেন সিলেক্ট করুন।
  • Name: যাত্রীর নাম লিখুন।
  • Mobile Number: যাত্রীর সচল মোবাইল নাম্বার লিখুন।
  • Send OTP: এরপর সেন্ট ওটিপি অপশনে ক্লিক করুন। আপনার মোবাইল ৬ ডিজিটের ওটিপি কোড আসবে সেটি লিখুন।
  • I agree to all the… অপশনে টিক চিহ্ন দিন।
  • Buy Now: অনলাইন টিকিট বুকিং করার জন্য Buy now অপশনে ক্লিক করুন।

আপনার অনলাইন টিকিটের বিস্তারিত তথ্য এখানে দেখতে পাবেন। সবকিছু ভালো করে দেখে টিকিট বুকিং করার জন্য Pay Now অপশনে ক্লিক করুন।

ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং বিকাশ, নগদ, রটেক ও নেট ব্যাংকিং এর মধ্যে থেকে যেকোনো একটি অপশন ব্যবহার করে অনলাইন টিকিট মূল্য পরিশোধ করুন।

অনলাইন টিকিট পেমেন্ট সম্পূর্ণ করার পর লিটন ট্রাভেলস অনলাইন টিকিট কপি ডাউনলোড করুন। অনলাইন টিকিট যেকোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বা অনলাইন টিকিট কপি দেখিয়ে লিটন ট্রাভেলসে নিশ্চিতে যাত্রা করতে পারবেন।

লিটন পরিবহন অনলাইন টিকিট বা অন্যান্য  যেকোনো তথ্য জানতে কল করুন 01894-950900, 09644009988 অথবা ই-মেইল করুন info@chokrojan.com

আরো পড়ুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top