এস আর ট্রাভেলস ১৯৭৮ সালে যাত্রা শুরু করার পর ঢাকা থেকে দেশের উত্তরাঞ্চলে যাতায়াতকারী যাত্রীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। দেশের বিভিন্ন জেলায় এস আর ট্রাভেলস এর টিকেট কাউন্টার আছে। এসব কাউন্টার থেকে টিকেট কেটে যাত্রীরা খুব সহজে এস আর ট্রাভেলসে যাত্রা করতে পারেন।
আপনাদের যাতে কষ্ট করে টিকেট কাউন্টারে গিয়ে টিকেট কাটতে না হয় সেজন্য এস আর ট্রাভেলস অনলাইন টিকেট কাটার সিস্টেম চালু করেছে। যাতে আপনারা খুব সহজে ঘরে বসে অনলাইন টিকিট বুকিং করতে পারেন।
অনলাইনে এস আর ট্রাভেলস টিকিট কাটার জন্য তাদের অফিসিয়াল কোনো ওয়েবসাইট নেই। তাই বাংলাদের জনপ্রিয় অনলাইন টিকিট ওয়েবসাইট সহজ ডটকম ওয়েবসাইট বা মোবাইল অ্যাপস থেকে অনলাইন টিকিট বুকিং করতে হবে।
এস আর ট্রাভেলস অনলাইন টিকেট (SR Travels Online Ticket) বুকিং করার নিয়ম
এস আর ট্রাভেলস (SR Travels) অনলাইন টিকেট বুকিং করার জন্য আপনার স্মার্টফোন বা কম্পিউটার থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে Shohoz.com লিখে সার্চ করুন বা সরাসরি এই লিংকে ক্লিক করুন।

- From: কোথায় থেকে যাত্রা শুরু করবেন লিখুন।
- To: কোথায় যেতে চাচ্ছেন লিখুন।
- Journey Date: যাত্রা শুরুর তারিখ সিলেক্ট করুন।
- Search অপশনে ক্লিক করুন।

আপনার সিলেক্ট করা জায়গা ও তারিখের উপর ভিত্তি করে উক্ত রুটের এস আর ট্রাভেলস সহ অন্যান্য পরিবহনের সিডিউল দেখতে পাবেন। সেখান থেকে আপনার যাত্রার সময় অনুযায়ী SR Travels (Pvt) Ltd সিলেক্ট করতে Book Ticket অপশনে ক্লিক করুন।
এখানে আপনি বাসের টিকেট মূল্য, বাস ছাড়ার সময়সূচী, যেতে আনুমানিক কত সময় লাগবে সহ আরো বিভিন্ন তথ্য দেখতে পাবেন।

এরপর আপনি বাসের ফাঁকা সিট গুলো থেকে পছন্দসই সিট সিলেক্ট করুন (সাদা রঙের সিট গুলো ফাঁকা আছে, সিলেক্ট করলে সবুজ হয়ে যাবে)। সিট সিলেক্ট করার পর Continue অপশনে ক্লিক করুন।

এরপর Boarding Point অপশন থেকে আপনি কোথায় থেকে যাত্রা শুরু করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে Continue অপশনে ক্লিক করুন।

এরপর যাত্রীর বিস্তারিত তথ্য লিখতে হবে। যেমন যাত্রীর মোবাইল নাম্বার, ইমেইল এড্রেস, ফাস্ট নাম, লাস্ট নাম, জেন্ডার সিলেক্ট করে Proceed To Payment অপশনে ক্লিক করুন।

এরপর বিকাশ, নগদ, ভিসা কার্ড বা মাস্টার কার্ড থেকে আপনার সুবিধা মতো যেকোনো একটি অপশন সিলেক্ট করে অনলাইন টিকিট মূল্য পেমেন্ট করুন। পেমেন্ট সম্পূর্ণ করার পর আপনি অনলাইন টিকিট ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়া মোবাইলে অনলাইন টিকিটের কপি দেখিয়ে যাত্রা করতে পারবেন।
অনলাইন টিকেট সম্পর্কে যেকোনো তথ্য জানতে বা জানাতে কল করুন – 16374
নির্দেশনা ও গুরুত্বপূর্ণ তথ্য
- যাত্রার ২০ মিনিট আগে বাস কাউন্টারে উপস্থিত হবেন।
- বিভিন্ন উৎসবের সময় আগেই অনলাইন টিকেট বুকিং করবেন।
- যাত্রার সময় ই-টিকেট সাথে রাখুন।
- অতিরিক্ত ব্যাগ ও মালামাল বহন করতে অতিরিক্ত চার্জ প্রযোজ্য কিনা কাউন্টার থেকে জেনে নিবেন।


